গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের উপর রংপুর চিনিকল ও পুলিশের হামলা, মামলা, খুন, উচ্ছেদের প্রতিবাদে রংপুরে মানববন্ধন সমাবেশে করেছে জাতীয় আদিবাসী পরিষদসহ কয়েকটি সংগঠন।
রংপুর প্রেসক্লাব চত্ত্বরে মানববন্ধন সমাবেশে বক্তৃতা করেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেন, জেলা কমিটির সভাপতি এ্যাডভোকেট মনিলাল খানসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন থানা মামলা হলেও পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করছে না।
সমাবেশ থেকে আগামী ৬ ডিসেম্বর জেলা ও বিভাগীয় শহরে সংহতি সমাবেশ ও নিহতের আত্মার শান্তি কামনা করে শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করার কর্মসূচী ঘোষণা করা হয়।
গত ৬ নভেম্বর রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এই সংঘর্ষের ঘটনায় তিনজন সাঁওতাল নিহত হন। উভয় পক্ষে আহত হন অর্ধশতাধিক ব্যক্তি।
ঘটনার পর সাঁওতালদের কয়েকশ ঘর-বাড়িতে আগুন লাগিয়ে দেয়া হয় বলে অভিযোগ রয়েছে।








