চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহিংসতা বন্ধে ‘উদ্যোগ’ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির চিঠি

সোমা ইসলামসোমা ইসলাম
১:৫৯ অপরাহ্ন ০১, জুন ২০১৬
বাংলাদেশ
A A

রাজনৈতিক দলগুলোর মদদ এবং প্রশাসনের সমন্বয়হীনতার কারণে ইউপি নির্বাচনে
সহিংসতা রোধ করা কঠিন হচ্ছে বলে মনে করছে নির্বাচন কমিশন।

শেষ দফা ইউপি
নির্বাচনে প্রাণহানি এবং সহিংসতা বন্ধে আইন-শৃংঙ্খলা বাহিনীর ভূমিকা জোরদার
করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। চিঠিতে সংখ্যালঘু ও
নারী ভোটাদের নিরাপত্তাও চেয়েছে তারা।

প্রথমবারের মত দলীয় প্রতীকে ৬ ধাপের ইউপি নির্বাচনের পঞ্চম দফা শেষ হয়েছে। নির্বাচনী সহিংসতায় এখন পর্যন্ত প্রাণহানি হয়েছে ১শ’১৬ জনের। বাকি আছে আর মাত্র একটি ধাপ। শনিবারের শেষ দফা ইউপি নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসনের ভূমিকা জোরদার করে নির্বাচনী এলাকাগুলোতে অবৈধ অস্ত্র উদ্ধারে জোর দিয়েছে নির্বাচন কমিশন। আইন-শৃঙ্খলা বাহিনীর শতভাগ দায়িত্ব পালনসহ প্রশাসনের সব পর্যায়ে সমন্বয় চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে তারা।

নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, কিছু কিছু অনিয়ম ঘটেছে। সেটা যাতে না ঘটে সে জন্য প্রত্যেকেরই দায়িত্ব পালন করা উচিত। এখানে রাজনৈতিক দল, কর্মী এবং প্রতিদ্বন্দ্বি প্রার্থী যারা রয়েছেন তাদের এবং তাদের সমর্থকদের দায়িত্ব রয়েছে। 

তিনি বলেন, নির্বাচন কমিশনেরও দায়িত্ব রয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। শেষ ধাপের নির্বাচনটি আরো সুষ্ঠু হবে। আর এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। সে চ্যালেঞ্জ মোকাবেলা করতে আমরা প্রস্তুত রয়েছি।

ব্যালট বাক্স ছিনতাই ঠেকানো আর প্রাণহানি বন্ধ করার পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধে বিশেষ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব।

Reneta

সিরাজুল ইসলাম বলেন, নির্বাচনী এলাকায় সংখ্যালঘু এবং নারী ভোটারদের নিরাপত্তার কথা বলেছি।

শেষ দফা ইউপি নির্বাচনে প্রাণহানি বন্ধে রাজনৈতিক দলগুলোর কাছে সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউপি নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

কবরীকে হারানোর ৫ বছর

এপ্রিল ১৭, ২০২৬

স্বাধীনতা পদক দর্শকদের উৎসর্গ করে যা বললেন হানিফ সংকেত

এপ্রিল ১৬, ২০২৬

কাপ্তাই হ্রদে নৌকাডুবির কবল থেকে ১১ নারী-শিশুকে উদ্ধার করল সেনাবাহিনী

এপ্রিল ১৬, ২০২৬

আর্মি স্পোর্টস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন, কমপ্লেক্সে যা থাকছে

এপ্রিল ১৬, ২০২৬

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পাওয়ায় প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ

এপ্রিল ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT