চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহিংসতার আশংকায় ভারতের বিভিন্ন স্থানে ১৪৪ ধারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫০ পূর্বাহ্ণ ১৯, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
কর্নাটকে ১৪৪ ধারা

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে সহিংসতার আশংকায় ভারতের কর্নাটক ও উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। একই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে দেশটির রাজধানী দিল্লিও।

বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৬টা থেকে টানা ৩ দিন, অর্থাৎ ২১ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত কর্নাটক ও দিল্লিতে ১৪৪ ধারা বলবৎ থাকবে। অন্যদিকে উত্তরপ্রদেশে এই বিশেষ নির্দেশ কার্যকর রয়েছে বুধবার দিবাগত গভীর রাত থেকে।

কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুসহ রাজ্যের বেশ কিছু এলাকায় এই ১৪৪ ধারা জারি হয়েছে। অর্থাৎ সেসব এলাকায় ৫ জনের বেশি মানুষ জমায়েত হতে পারবে না। আর উত্তরপ্রদেশে এই নিষেধাজ্ঞা আরোপ হয়েছে পুরো রাজ্য জুড়েই।

বুধবার উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছিল, পুরো রাজ্যের কোথাও ওই দিন সভা বা মিছিল করতে দেয়া হয়নি। তবে সমাজবাদী পার্টিসহ কয়েকটি সংগঠন আইন অমান্য করেই বৃহস্পতিবার বিক্ষোভ করার ঘোষণা দেয়। পরে সেখানে ১৪৪ ধারা জারির ঘোষণা দেয় পুলিশ।

জানমাল রক্ষার পাশাপাশি রাজ্যের সব কাজকর্ম যেন স্বাভাবিকভাবে চলে সেজন্যই এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন বেঙ্গালুরু পুলিশ কমিশনার ভাস্কর রাও।

বুধবার গভীর রাতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরুদ্ধে কোনো রকম অনুমতি ছাড়াই বিক্ষোভ-আন্দোলন চলছে… কিছু কিছু জায়গায় বিক্ষোভ মিছিল চলার সময় পাথর ছোড়ার ঘটনাও ঘটেছে যার ফলে অনেক সাধারণ মানুষ আহত হয়েছেন এবং ব্যক্তিগত ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হয়েছে।’

Reneta

‘তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আর এমন কিছু হতে দেয়া যাবে না। আজ (বৃহস্পতিবার) ভোর ৬টা থেকে ২১ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত বেঙ্গালুরুসহ বেশ কিছু এলাকায় নিষেধাজ্ঞামূলক আদেশ জারি থাকবে। এ সময় কোনো রকম বিক্ষোভ বা মিছিল করতে দেয়া হবে না।’

এ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই জানিয়ে তিনি বলেন, স্কুল, কলেজ, ব্যাংক, সব ধরনের অফিস, বাণিজ্যিক স্থাপনা, সিনেমা হল, শপিং মল স্বাভাবিকভাবেই খোলা থাকবে। কমিশনার বলেন, তরুণরা স্কুল-কলেজে যেতে পারবে, তবে কোনো বিক্ষোভে অংশ নিতে পারবে না।

তবে বেঙ্গালুরু পুলিশ কমিশনার কর্নাটকের সব অঞ্চলের স্কুল-কলেজ খোলা থাকার কথা বললেও শেষ খবর পাওয়া পর্যন্ত কালাবুরাগিসহ বেশ কিছু অঞ্চলের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

রাজধানী দিল্লির লাল কেল্লাসহ বেশ কিছু এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আপাতত সেখানকার ১৪টি মেট্রো স্টেশন বন্ধ রয়েছে।

এছাড়া মুম্বাই নিষেধাজ্ঞার বাইরে থাকায় সেখানে সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরোধী দল ও সংগঠনগুলো মিলে ‘হাম ভারত কে লোগ’ নামে একটি ফ্রন্ট গঠন করেছে। জোটটি সিএএ এবং এনআরসি’কে (জাতীয় নাগরিকপঞ্জি) ‘অসাংবিধানিক ও বৈষম্যমূলক’ উল্লেখ করে বৃহস্পতিবার প্রতিবাদ কর্মসূচির পরিকল্পনার ঘোষণা দিয়েছে।

আজ ভারতজুড়ে ১০টিরও বেশি প্রধান শহরে বিতর্কিত নাগরিকত্ব আইন নিয়ে বিক্ষোভ কর্মসূচি হওয়ার কথা। এর মাঝে এই ১৪৪ ধারা চলমান আন্দোলনে ভাটা ফেলতে পারে বলে ধারণা করছেন অনেকে।

দিল্লিতে মোবাইল সেবা বন্ধ
দিল্লির বিভিন্ন এলাকায় সরকারের নির্দেশে মোবাইল নেটওয়ার্ক সেবা বন্ধ রাখার কথা জানিয়েছে ভারতের অন্যতম প্রধান টেলিকম অপারেটর কোম্পানি ভারতি এয়ারটেল। প্রতিষ্ঠানটির কাস্টমার কেয়ার বিভাগ এনডিটিভি’কে জানিয়েছে, ‘সরকারের যথাযথ কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী দিল্লির বহু অংশে’ ইন্টারনেট, ভয়েস কল এবং এসএমএস সেবা বন্ধ রাখা হয়েছে।

এমনকি দিল্লির অন্যতম ব্যস্ত এলাকা আইটিও’তেও নেই ইন্টারনেট। সেখানে বহু গণমাধ্যম আউটলেটের কার্যালয় অবস্থিত। গত কয়েকদিন সংঘর্ষ-সহিংসতা হওয়া উত্তর-পূর্ব দিল্লির সিলমপুর ও ব্রিজপুরিতেও নেই মোবাইল নেটওয়ার্ক।

তবে অন্য কোনো এলাকা বা রাজ্যে মোবাইল সেবা বন্ধ করার খবর এখনো পাওয়া যায়নি।

সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসি’র প্রতিবাদে রাজধানী নয়াদিল্লিসহ বিক্ষোভে উত্তাল ভারতের বিভিন্ন রাজ্য। আইনটির প্রতিবাদে প্রায় এক সপ্তাহ আগে বিক্ষোভ শুরু হয়েছিল আসাম, মেঘালয় আর ত্রিপুরায়। আইনটির বিরুদ্ধে রোববার রাতে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হলে সোমবার বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারাদেশে।

রাষ্ট্রপতির কাছে আইন প্রত্যাহারের দাবি জানিয়েছেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীসহ বিরোধীদলীয় নেতারা।

তবে নাগরিকত্ব আইন নিয়ে সরকার অনড় বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিক্ষোভকারীরা সরকারি সম্পত্তিতে কোনো ধরনের সহিংসতা চালালে দেখামাত্রই গুলির নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ অঙ্গদি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নতুন নাগরিকত্ব আইননাগরিকত্ব (সংশোধনী) আইনভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কানাডায় বাংলাদেশী বংশোদ্ভুত এমপি ডলি বেগমের শপথ

মে ১, ২০২৬
ছবি: প্রতিনিধি

২৪ ঘণ্টায় কিশোরগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি

মে ১, ২০২৬

ফিফা কংগ্রেসে ইসরায়েলের প্রতি ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনি ফুটবল প্রধানের

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ২ শিশুর মৃত্যু

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

আরব আমিরাতের নাগরিকদের ইরান, লেবানন ও ইরাকে ভ্রমণে নিষেধাজ্ঞা

মে ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT