চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহজ জয়ে ফাইনালের পথে ম্যানইউ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১১ পূর্বাহ্ণ ১১, জানুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

সহজ জয়ে ইংলিশ এফএ কাপের ফাইনালে এক পা দিয়ে রাখলো ম্যানচেস্টার ইউনাইটেড। মঙ্গলবার রাতে সেমিফাইনালের প্রথম লেগে হালসিটিকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের পথে অনেকটা পথ এগিয়ে থাকলো জোসে মরিনহোর দল। দলের হয়ে গোল করেছেন মারুয়ান ফেলাইনি ও হুয়ান মাতা।

এই জয়ে দায়িত্ব নেয়ার প্রথম মৌসুমেই মেজর কোনো ট্রফি জয়ের দ্বারপ্রান্তে চলে গেলেন আলোচিত কোচ মরিনহো।

প্রথমার্ধে কঠিন চেষ্টা  করেও হালসিটির জমাট রক্ষণ ভেদ করতে ব্যর্থ হয় পুরো শক্তির ম্যানইউ। এই অর্ধে বলার মতো মাত্র দুটি শট নিতে পারে তারা। হুয়ান মাতার একটি বুলেট শট ও পল পগবার ফ্রি-কিক রুখে দেন হাল গোলকিপার এলডিন জাকুপোভিচ। গোলশূন্যভাবে প্রথমার্ধ শেষ করায় দ্বিতীয়ার্ধে আক্রমণের ধাড় বাড়ায় ম্যানইউ। ফলও পায় তারা। ৫৬ মিনিটে দলকে এগিয়ে দেন স্প্যানিশ মিডফিল্ডার হুয়ান মাতা।  গোল শোধে মরিয়া হালসিটি একাধিক সুযোগ তৈরি করলেও তা ব্যর্থ করে দেন রেড ডেভিলস গোলকিপার ডেভিড ডি গিয়া। খেলা শেষের মাত্র ৩ মিনিট আগে বেলজিয়ান তারকার ফেলাইনির গোলে জয় নিশ্চিত হয় ম্যানইউর।

এই ম্যাচে মাইলফলকের সামনে দাঁড়িয়েছিলেন ওয়েন রুনি। একটি গোল করতে পারলেই ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসে সর্বোচ্চ গোলে মালিক হতেন তিনি। আগের ম্যাচে রিডিংসের বিপক্ষে একটি গোল করে কিংবদন্তি স্যার ববি চাল্টনের ২৪৯ গোলে রেকর্ড স্পর্শ করেন। তবে এদিন গোল না পাওয়ায় সেই অপেক্ষা আরো একটু দীর্ঘ হলো ইংলিশ অধিনায়কের।

এই নিয়ে সবধরনের প্রতিযোগিতায় টানা ৯ ম্যাচ জিতলো ম্যানইউ। এর আগে ২০০৯ সালের ফেব্রুয়ারিতে টানা ১১ ম্যাচ জিতেছিল তারা। আর হালসিটির বিপক্ষে সর্বশেষ খেলা ১৩ ম্যাচের ১২টিতেই জিতলো তারা। একটি ম্যাচ ড্র হয়। আর লিগ কাপে ঘরের মাঠে সর্বশেষ ২৬ ম্যাচেই অপরাজিত ম্যানইউ। সর্বশেষ হার ২০০৫ সালে চেলসির বিপক্ষে।এফএ কাপের অপর সেমিফাইনালের প্রথম লেগে সাউদাম্পটনের বিপক্ষে রাতে মাঠে নামবে অল রেডস নামে খ্যাত লিভারপুল।

এদিকে, স্প্যানিশ কোপা ডেল রেতে লাস পালমাসের বিপক্ষে দ্বিতীয় লেগে হেরেও কোয়ার্টার ফাইনালে উঠে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রথম লেগে পালমাসের মাঠে ২-০ গোলে জেতায় সব মিলিয়ে ৪-৩ গোলের ব্যবধানে কোয়ার্টারে চলে যায় ডিয়েগো সিমিওনের দল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইংলিশ এফএ কাপম্যানচেস্টার ইউনাইটেড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিগত সরকারের আমলে গণমাধ্যমকে শত্রু হিসেবে দেখা হয়েছে: তথ্যমন্ত্রী

মে ৩, ২০২৬

কমিউনিটির উন্নয়নে একযোগে কাজ করবে স্পেন ও পর্তুগাল বাংলা প্রেসক্লাব

মে ৩, ২০২৬

হজ ক্যাম্পে চুরি যাওয়া অর্থ উদ্ধার করায় আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন ভুক্তভোগী হজযাত্রী

মে ৩, ২০২৬

বাংলাদেশি দর্শকদের জন্য কিউই অধিনায়কের ‘দুঃখ’ প্রকাশ

মে ৩, ২০২৬
ছবি: এআই

অতিরিক্ত পানি পান বাড়াচ্ছে ঝুঁকি, কী ঘটে ওয়াটার ইনটক্সিকেশনে?

মে ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT