চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহজ জীবন ধারণে যে ৮ মন্ত্র মেনে চলেন ধানুশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪০ অপরাহ্ণ ২৯, জুলাই ২০২১
বিনোদন
A A

তামিল চলচ্চিত্র অঙ্গনের অন্যতম জনপ্রিয় তারকা ধানুশ। যিনি কলিউডি সিনেমায় নিজের আসন পাকা করে নিয়েছেন অভিনয় দক্ষতা দিয়ে। একই সাথে তিনি পরিচিত মেগাস্টার রজনীকান্তের জামাতা হিসেবেও। তবে এই পরিচয় তার ক্যারিয়ারের জন্য বিশেষ নয়। কারণ নিজ গুণেই সফল তারকা তিনি।

বিশ্বজুড়ে রয়েছে তার লক্ষ লক্ষ অনুরাগী। বুধবার (২৮ জুলাই) ছিলো তার জন্মদিন। ৩৮ বছরে পা রাখা অভিনেতা ধানুশ একাধারে অভিনেতা, প্রযোজক, পরিচালক, লেখক, গীতিকার, নৃত্যশিল্পী ও প্লেব্যাক সিঙ্গার। তবে সাফল্যে ভরপুর তার এই দীর্ঘ ফিল্ম ক্যারিয়ার তৈরী করা যে তার জন্য খুব সহজ ছিল এমনটা নয়। জীবন যুদ্ধে নানা ঘাত প্রতিঘাত পার করেই আজ সফল সুন্দর দিন কাটাচ্ছেন এই অভিনেতা। আর এই সফল সুন্দর দিন পেতে ধানুশ বরাবরই মেনে চলেন ৮টি মন্ত্র! কী সেই ৮ মন্ত্র?

নিজের মনের কথা শুনুন
যে কোন কাজে আপনার লক্ষ্য কি সেটি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা উচিত। কোন কাজ শুরু করলে সেটি শুরু থেকে শেষ পর্যন্ত পর্যবেক্ষণ করা। প্রত্যকেরই নিজস্ব আবেগের জায়গা রয়েছে। তবে সব কিছুর উর্ধ্বে রয়েছে কঠোর পরিশ্রম। যা আপনার ভাগ্যকেও পাল্টে দিতে পারে।

সবর্দা ইতিবাচক মনোভাব নিয়ে চলা
জীবন যুদ্ধে প্রত্যকটি মানুষকেই নানান পরীক্ষার সম্মুখীন হতে হয়। সেই পথ যাত্রায় অনেক সময়ই এমন অনেক মানুষ থাকে যারা আপনারে কাজকে নিরুৎসাহীত করবে। আপনাকে নেতিবাচক অনেক কথা বলবে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে। সেক্ষেত্রে আপনি তখনই সফল যখন আপনি কারো মন্তব্যে কান না দিয়ে নিজের চেষ্টা অব্যাহত রাখবেন এবং শেষ পর্যন্ত সকল চেষ্টা চালিয়ে যাবেন।

গুরুত্বপূর্ণ কাজকে গুরুত্ব দিয়ে দেখা
যেকোন কাজকে সমান গুরুত্বের সাথে দেখা। কঠোর পরিশ্রম ও গভীর অধ্যবসায় ছাড়া কখনোই চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। কোন কাজের গুরুত্ব বেশি তা নির্বাচন করতে পারাটাও বিশাল বিচক্ষণতার পরিচয়।

কোন কিছুই স্থায়ী নয়
জীবনে কোন কিছুই স্থায়ী নয়। উত্থান-পতন, বন্ধু-শত্রু মিলেই জীবন। তবে জীবন সুখ সমৃদ্ধিতে ভরিয়ে রাখতে কখনোই কারো সাথে লড়াই, গোলযোগ কিংবা বিবাদ রাখা উচিত না।

Reneta

ভালোবাসা ছড়িয়ে দিন, বিদ্বেষ নয়
সুন্দর সহজ জীবনের জন্য ভালোবাসার উর্ধ্বে কিছু নেই। তাই সকলের মাঝে ভালোবাসা ছড়িয়ে দিন, বিদ্বেষ নয়।

আমরা যা ভাবি তা ই করি
মানুষের চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ পায় তার কাজে কর্মে। সেক্ষেত্রে ভালো চিন্তার বহিঃপ্রকাশ ভালো কাজ। আর খারাপ চিন্তার বহিঃপ্রকাশ খারাপ কাজ। আপনি যদি অপরের মঙ্গল চান তবে আপনার জীবনে কখনো না কখনো মঙ্গল আসবেই।

সদা সক্রিয় থাকুন
বর্তমান সময়ে অধিকাংশ মানুষই প্রযুক্তির উপর নির্ভরশীল। তবে প্রযুক্তির পাশাপাশি নিজের শারীরিক সক্রিয়তাও অনেক জরুরী। তবেই জীবনে সফলতা আসবে।

জ্ঞানই সবকিছুর সম্বল
জীবন থেকে সব কিছু হারিয়ে যেতে পারে। অর্থ, স্বত্ত্ব সবকিছুই হারিয়ে যেতে পারে কিন্তু জ্ঞান এমন এক জিনিস, যা কেউ ছিনিয়ে নিতে পারে না। এটি মানুষের পরম এক সম্বল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জন্মদিনতামিল অভিনেতাতামিল সিনেমাতেলেগুদক্ষিনী তারকাধানুশভারতসুপারস্টারহিন্দি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির বিজ্ঞপ্তি সঠিক নয়

জুলাই ২১, ২০২৬

আট বছর পর ঢাকায় বসতে যাচ্ছে সাফের আসর

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফুটবল ২০২৬

জুলাই ২১, ২০২৬
ছবি: আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি (সংগৃহীত)।

মামলার জট কমাতে নতুন উদ্যোগ, এক বছরে মামলা ২০ লাখে নামানোর লক্ষ্য

জুলাই ২১, ২০২৬

মাগুরায় পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT