চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সহজ’ ক্যাচ ছেড়ে কঠিনগুলো ধরছে টাইগাররা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৫ অপরাহ্ন ৩০, মার্চ ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

সিরিজজুড়ে ক্যাচ ফেলার যে মহড়া দিয়ে এসেছে বাংলাদেশ, দ্বিতীয় টি-টুয়েন্টিতে মাহমুদউল্লাহ ক্যাচ ফেলে সে পথে হাঁটার ইঙ্গিতই দিয়েছিলেন। কিন্তু নাঈম, তাসকিন ও মিঠুন দারুণসব ক্যাচ নিয়ে সাফল্য এনে দিয়েছেন বোলারদের।

মঙ্গলবার নেপিয়ারে তিন টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে বোলিং বেছে নিয়েছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ৮৩ রান দিয়ে কিউইদের ৩ উইকেট তুলেছে টাইগাররা।

ঝড়ো গতিতে রান তুলতে শুরু করা নিউজিল্যান্ডের ৪ ওভারে ৩৬ রানের উদ্বোধনী জুটি ভাঙেন তাসকিন। মোস্তাফিজের জায়গায় একাদশে ফেরা পেসারকে প্রথম বলে ছক্কা হাঁকিয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন ফিন অ্যালেন। পরের শটে আকাশে তোলা বল নেমে এলে তালুবন্দি করতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ।

তাসকিনের ওই ওভারে একটি ছয় হাঁকান মার্টিন গাপটিলও। ওভারের ষষ্ঠ বলে অ্যালেন আরেকবার ছয় মারার চেষ্টা করে ফের বাতাসে বল ভাসান। এবার সুযোগ ফেলেননি নাঈম শেখ। ২ চার এক ছয়ে ১০ করে ফিরতে হয় স্বাগতিক ওপেনারকে।

আরেক ওপেনার গাপটিল স্বভাবসুলভ চালিয়ে খেলছিলেন। সাইফউদ্দিনের বল শর্ট ফাইন লেগ দিয়ে পাঠাতে যেয়ে তাসকিনের দারুণ এক ক্যাচে পরিণত হন। অনেকটা বাতাসে শরীর এলিয়ে বাঁহাতে বল তালুবন্দি করেন তাসকিন।

সিরিজজুড়ে সহজ ক্যাচ ফেলার মহড়ায় এমন একটি দর্শনীয় ক্যাচ, তাসকিন ও সতীর্থদের উল্লাস হল দেখার মতোই, হাসতে হাসতে মাঠ ছাড়েন আউট হওয়া গাপটিলও। ২ চার এক ছয়ে ১৮ বলে ২১ করে ফিরতে হয় তাকে।

Reneta

গাপটিল আউটের পরের বলে শরিফুলকে উড়িয়ে মারতে যেয়ে মিড উইকেটে মিঠুনের ক্যাচ হন ধারাবাহিক ডেভন কনওয়ে। ২ চারে ৯ বলে ১৫ করে থামতে হয় তাকে। শরিফুলের প্রথম আন্তর্জাতিক উইকেট যেটি।

Jui  Banner Campaign
ট্যাগ: তাসকিননাসুমমোস্তাফিজলিড স্পোর্টসশরিফুল
শেয়ারTweetPin

সর্বশেষ

এবারের ভোট জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়ার: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬

‘এই চারটি দিন সত্যিই ম্যাজিক্যাল ছিল’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বাংলাদেশের জনগণকে আর রাস্তায় নামতে হবে না: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬

একটি দল ধর্মের দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি সংগৃহীত

বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক চুক্তি

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT