চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহজে মিলবে না শরতের প্রশান্তি

আফরিন আপ্পিআফরিন আপ্পি
২:২১ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, পরিবেশ
A A

তীব্র গরমে ওষ্ঠাগত মানুষের প্রাণ। নীল আকাশে শরতের সাদা মেঘ আর শুভ্র কাশফুল প্রশান্তি নিয়ে এলেও সূর্য যেন ঢেলে দিচ্ছে তার সব উত্তাপ। স্কুল-কলেজগামী শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ, কেউই রেহাই পাচ্ছে না সেই উত্তাপ থেকে।

বাংলাদেশে মূলত ভাদ্র ও আশ্বিন মাস মিলে শরৎকাল। আর বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু। শরৎকালে আবহাওয়া ঠাণ্ডা হতে শুরু করে। কিন্তু বর্তমান প্রেক্ষপটে তার সেই চিরায়ত চরিত্র আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই সময়েও প্রচণ্ড গরমে অস্থির জনজীবন।

রবীন্দ্রনাথ ঠাকুর তার শরৎকাল প্রবন্ধে এই ঋতুর সৌন্দর্য বর্ণনা করেছেন এভাবে ‘‘আবার শরৎকাল আসিয়াছে। এই শরৎকালের মধ্যে আমি একটি নিবিড় গভীরতা, একটি নির্মল নিরতিশয় আনন্দ অনুভব করি। এই প্রথম বর্ষা অপগমে প্রভাতের প্রকৃতি কী অনুপম প্রসন্ন মূর্তি ধারণ করে।’’

কিন্তু সেই সৌন্দর্য এখন কোথায়? আবহাওয়া অফিস বলছে, চিরাচরিত শরতের নাতিশীতোষ্ণ আবহাওয়া খুঁজে পেতে আরও অন্তত মাসখানেক অপেক্ষা করতে হবে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলামন চ্যানেল আই অনলাইন-কে বলেন: পুরো সেপ্টেম্বর মাস জুড়েই এমন গরম আবহাওয়া থাকবে। সেই সাথে থাকবে হালকা বৃষ্টি। তবে বৃষ্টি থাকলেও গরমের অস্বস্তি থেকেই যাবে। কারণ বৃষ্টির পর মেঘ কেটে গেলেও বাতাসে প্রায় পুরো সেপ্টেম্বর মাস জুড়েই জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় তীব্র গরমের প্রবণতা থেকেই যাবে।

গরমের এই অস্বস্তিতে প্রকৃত তাপমাত্রা যা তার থেকে বেশি তাপমাত্রা অনুভূত হবে বলে উল্লেখ করেন এ অবহাওয়াবিদ।

Reneta

আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ।

আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবহাওয়াগরমবৃষ্টি
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড গড়েই শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’!

মে ৮, ২০২৬

ফরিদগঞ্জে দিনব্যাপী ফ্রি এআই স্কিলস কর্মশালা

মে ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেল হত্যাকাণ্ডের শিকার লিমন-বৃষ্টি

মে ৮, ২০২৬

১১ বছরের কন্যাশিশুকে ‘ধর্ষণের পর’ হত্যা

মে ৮, ২০২৬

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলাদেশ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT