চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহজে ঘুমিয়ে যাওয়ার কলাকৌশল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৫ অপরাহ্ন ২৮, জানুয়ারি ২০১৯
লাইফস্টাইল, স্বাস্থ্য
A A
.

.

রাতে বিছানায় এপাশ-ওপাশ করেও ঘুম আসে না আপনার? চিন্তা নেই, আপনি একা এই সমস্যায় ভুগছেন না। মোট জনসংখ্যার ৩০% এর বেশী মানুষ অনিদ্রায় ভুগে থাকেন। বিশেষ করে এই সমস্যায় নারীরা ভুগেন বেশী। সুস্থ থাকার জন্য পর্যাপ্ত ঘুম প্রয়োজন। তাই জেনে নিন সহজে ঘুমিয়ে যাওয়ার কিছু পদ্ধতি।

ঘুম সম্পর্কিত ছয়টি তথ্য

  • প্রতিদিন ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমানো উচিত। অথচ ৫০% মানুষ ৬ ঘণ্টার কম ঘুমায়।
  • জীবনের এক তৃতীয়াংশ ঘুমিয়ে কাটিয়ে দেয় মানুষ।
  • ঘুমের প্রস্তুতি নেওয়া থেকে শুরু করে গভীর ঘুম সম্পন্ন করে সতেজ হয়ে ঘুম থেকে জেগে উঠতে যেসব ধাপ অতিক্রম করতে হয়, তাদের সম্মিলিতভাবে ঘুম চক্র বলে। ঘুম চক্রের প্রথম চারটি ধাপ অতিক্রম করার পর গভীর ঘুম সম্পন্ন হলে আরইএম স্লিপ ধাপটি আসে। ঘুম চক্রের এই ধাপে মানুষ স্বপ্ন দেখে থাকে। সাধারণত ঘুমানোর ৯০ মিনিট পরে শুরু হয় আরইএম সাইকেল বা ঘুম চক্র। দুই ঘণ্টা পর্যন্ত থাকতে পারে এই সাইকেল।
  • ভালো ঘুমের জন্য শরীর তার তাপমাত্রা কমিয়ে নেয়। শরীরের তাপমাত্রার সঙ্গে মস্তিষ্কের সংযোগ আছে। এই দুটি একটি ছন্দে চলে। একারণে প্রচণ্ড গরমে মাঝে মাঝে ঘুম ভেঙ্গে যায়। ঘুমের জন্য আদর্শ তাপমাত্রা হলো ১৬-২১ ডিগ্রি সেলসিয়াস।
  • নিয়মিত ঘুমের ব্যাঘাত ঘটলে আলঝেইমার এবং ডায়াবেটিসের মতো রোগ দেখা দিতে পারে।
  • দুপুরের পাওয়ার ন্যাপ দুই কাপ কফির সমান এনার্জি দিতে পারে। কফির বিকল্প হিসেবে তাই ২০ মিনিট ঘুমিয়ে নিতে পারেন। তবে ২০ মিনিটের বেশী ঘুমালে রাতের ঘুমে ব্যাঘাত ঘটতে পারে।

অনিদ্রার সমস্যায় যেগুলো মেনে চলবেন

  • কফি বাদ দিন। ক্যাফেইন এর প্রভাব ছয় ঘণ্টা পর্যন্ত শরীরে থাকে। তাই দুপুর তিনটার পরে ভুলেও কফি বা চা পান করা উচিত না।
  • ঘুমাতে যাওয়ার আগে রুমের জানালা কমপক্ষে পাঁচ মিনিট খুলে রাখুন। বিশুদ্ধ বাতাস রুমে ঢুকলে ঘুম ভালো হয়।
  • ঘুমের আগে বেডটাইম যোগ ব্যায়াম করুন। রিল্যাক্সিং মেডিটেশনও করতে পারেন। ঘুমের আগে এই কাজগুলো মস্তিষ্ককে ঘুমাতে সাহায্য করবে।
  • বিছানায় শুয়ে ইন্টারনেট চালাবেন না। তার বদলে বই বা ম্যাগাজিন পড়তে পারেন।
  • ঘুমানোর সময় রুম অন্ধকার করে নিন। যাদের অনিদ্রার সমস্যা আছে তারা সন্ধ্যার পরেই রুমের লাইট কমিয়ে দিতে পারেন। এতে মস্তিষ্ক ধীরে ধীরে ঘুমের জন্য প্রস্তুত হবে।
  • সন্ধ্যায় অতিরিক্ত মদ্যপান করা উচিত নয়। এতে ঘুমে ব্যাঘাত ঘটে।

ভালো খাবারে ভালো ঘুম
ঘুমের সঙ্গে খাবারের সম্পর্ক আছে। সন্ধ্যার পরে ভারী খাবার পরিহার করুন। অতিরিক্ত তেল-মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। ঘুমাতে যাওয়ার অন্তত তিন ঘণ্টা আগেই রাতের খাবার খেয়ে নিন। রাতের খাবারে ম্যাগনেসিয়াম এবং পটাশিয়ামযুক্ত খাবার রাখুন। এতে ভালো ঘুম হবে। -রানটাস্টিক

Jui  Banner Campaign
ট্যাগ: অনিদ্রাইনসোমনিয়াঘুম
শেয়ারTweetPin

সর্বশেষ

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, ছবি: সংগৃহীত।

সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা মন্ত্রণালয়ের দায়িত্ব: তথ্যমন্ত্রী

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

রোহিঙ্গা শরণার্থীদের সাথে ফুটবল ও ইফতার, কক্সবাজারে ওজিল

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দুর্নীতি ও বদলি বাণিজ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ন্যাশনাল ফাইন্যান্স ও টয়োটা বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক সই

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

পাঠাও শপ-এর সাথে এবার কেনাকাটা হবে আরও সহজে

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT