চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহজেই মিলছে ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৪ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০১৭
অপরাধ
A A
Police officials display fake police clearance certificates seized in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর মতিঝিল থানাধীন ফকিরাপুলে বুধবার রাতে অভিযান চালিয়ে ৫৮ জেলার এসপি ৫৯ থানার ওসির নকল সিল ৫৭৭টি সিলসহ ১৪৫০ পিস ভুয়া ‘পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট’ জব্দ করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিএমপির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

ওইসব সিল আর সার্টিফিকেটে ভুয়া ‘পুলিশ ক্লিয়ারেন্স’ সার্টিফিকেট দিয়ে চলছিল রমরমা ব্যবসা। পুলিশের কোনো ধরণের সম্পৃক্ততা ছাড়াই জালিয়াতির মাধ্যমে চক্রটি দিচ্ছিল জাল ‘পুলিশ ক্লিয়ারেন্স’ সার্টিফিকেট। হাতিয়ে নিয়েছে মোটা অঙ্কের নগদ অর্থ।

বিদেশ গমনে ইচ্ছুক নাগরিকদের প্রয়োজনে দেয়া হয় ‘পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট’। থানা ও জেলা পুলিশ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে যাচাই-বাছাই শেষে পাওয়া যেত ওই ‘পুলিশ ক্লিয়ারেন্স’ সার্টিফিকেট।

Banglabid

বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের নমুনা দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফকিরাপুল থেকে আব্দুল বারেক, আকাশ, সাব্বির হোসেন, শহীদুল হক মিজান ও মোরশেদ ভূইয়া নামে ‘পুলিশ ক্লিয়ারেন্স’ সার্টিফিকেট প্রতারকচক্রের ৫ সদস্যকে আটক বিষয়ে কথা বলেছে পুলিশ কর্তৃপক্ষ।

ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদানের নাম করে সাধারণ মানুষকে হয়রানি ও মোটা অঙ্কের নগদ অর্থ হাতিয়ে নিয়ে আসছে।



তিনি বলেন, পুলিশের ছাড়পত্র নিতে এখন আর থানায় থানায় ঘুরতে হয় না; ঘরে বসে অনলাইনেই আবেদন করেই স্বল্প সময়ে পাওয়া যায়।বিদেশগামী বা বিদেশে বসবাসকারী বাংলাদেশি নাগরিকরা দেশে বা দেশের বাইরে যে কোন স্থানে বসে ইন্টারনেট ব্যবহার করে pcc.police.gov.bd ঠিকানায় অথবা বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে www.police.gov.bd গিয়ে পুলিশ ক্লিয়ারেন্স মেন্যুতে ক্লিক করে অনলাইনে আবেদন করতে পারবেন।

Reneta

তিনি বলেন, সম্প্রতি বেশ ক’টি চক্র পুলিশের সম্পৃক্ততা ছাড়াই টাকার বিনিময়ে দ্রুত পুলিশ ক্লিয়ারেন্স দেয়ার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।

যারা বিদেশে যাচ্ছেন তারা আসল নাকি ভুয়া ‘পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট’ নিয়ে যাচ্ছেন তা ভেরিফিকেশন হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ভেরিফিকেশন করেই পুলিশ ‘ক্লিয়ারেন্স সার্টিফিকেট’ দেয়। তবে ভুয়া ‘ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেখার জন্য থার্ড কোনো কর্তৃপক্ষ নেই। বিদেশে যাবার পর বিষয়টি ধরা পড়ে যায়।

তিনি বলেন, এই সার্টিফিকেটের একটি বৈশিষ্ট্য হলো, এতে একটি কিউআর কোড প্রিন্ট করা থাকে। যে কোনো স্মার্টফোন থেকে কিউআর কোড স্ক্যানার এ্যাপ্লিকেশন ব্যবহার করে কোডটি স্ক্যান করলে ইস্যুকৃত সার্টিফিকেটের একটি অনলাইন লিংক পাওয়া যায়। যে কোনো ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করে লিংকটি ভিজিট করলে ইস্যুকৃত সার্টিফিকেটের একটি অবিকল ডিজিটাল কপি কম্পিউটারে দেখা যাবে। কোন বিদেশি মিশন অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যাচাই করতে পারবে।

ভুয়া ‘পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট’ নিয়ে তবে অনেকেই বিদেশে যাচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘ভূয়া সার্টিফিকেট যেহেতু মিলছে। সেহেতু যেতে পারে। ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স প্রাপ্তির বিষয়টি বিদেশে ধরা পড়া বাংলাদেশের জন্য নেতিবাচক। তবে এখন পর্যন্ত আমাদের কাছে কেউ ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর বিষয়ে অভিযোগ করেন নি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

তুচ্ছ ঘটনায় এসিড দগ্ধ ৬ জন

পরবর্তী

অ্যাটলেটিকো ম্যাচে টিকিট পাবে না বার্সা সমর্থকরা

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাটলেটিকো ম্যাচে টিকিট পাবে না বার্সা সমর্থকরা

শিক্ষক দিবস ২০২৩ উপলক্ষে শিক্ষক ও অতিথিদের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান বিচারপতির বর্তমান অবস্থান নিয়ে বিএনপি নেতাদের শঙ্কা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গাজায় ত্রাণকর্মী জোমি ফ্রাঙ্ককম হত্যার বিচার না হওয়ায় ক্ষুব্ধ অস্ট্রেলিয়া

আগস্ট ২০, ২০২৬

তিন জেলায় নতুন ডিসি

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

আগস্ট ২০, ২০২৬

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT