চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহকর্মীদের ভুল বুঝেছিলেন পপি

সৈয়দ নূর-ই- আলমসৈয়দ নূর-ই- আলম
১০:৩৫ পূর্বাহ্ন ১১, মে ২০১৭
বিনোদন
A A
পপি

পপি

‘চলচ্চিত্রে আমার সহকর্মীদের ভুল বুঝেছিলাম। ভেবেছিলাম, তারা আমাকে ভুলে গেছে। কিন্তু না, তাদের ভালোবাসা অটুট থাকার কারণেই আমি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জয়লাভ করেছি। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা।’ চ্যানেল আই অনলাইনকে বললেন চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া চিত্রনায়িকা পপি।

তিনি বলেন, ‘সহকর্মীদের প্রতি আমার একটু অভিমান ছিল। কিন্তু ভোটের মাধ্যমে প্রমাণ পেলাম, তারা আমাকে কী পরিমাণ ভালোবাসেন। আমি চলচ্চিত্রশিল্পীদের উন্নয়নে কাজ করার মধ্য দিয়ে এ ভালোবাসার প্রতিদান দেব।’

চলচ্চিত্রে পপি এখন একেবারেই অনিয়মিত। অনেক দিন চলচ্চিত্রে অভিনয় করছেন না। বললেন, ‘আমি আসলে চলচ্চিত্রের পরিবেশ নিয়ে মনোকষ্টে আছি। ভালো গল্প পেলে নির্মাতা ভালো পাই না। আবার উল্টোটাও হচ্ছে। এজন্য চলচ্চিত্রে নিয়মিত হতে পারছি না।’

শিগগিরই মুক্তি পাচ্ছে পপি অভিনীত ‘সোনাবন্ধু’। ছবিটি চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। জাহাঙ্গীর আলম সুমন পরিচালিত এ ছবিতে পপি একজন বিধবার চরিত্রে অভিনয় করেছেন। পপি বলেন, ‘চরিত্রটি একেবারেই অন্যরকম। তাই কাজ করে ভালো লেগেছে। গল্পটি দারুণ।’

ছবি : সংগৃহীত

Jui  Banner Campaign
ট্যাগ: সাদিকা পারভিন পপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভোটের দিন চলবে মেট্রোরেল, বাড়বে ট্রেনের সংখ্যা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

নির্বাচনে অরাজকতা ঠেকাতে মাঠে প্রস্তুত র‍্যাব

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পল্লবীতে জামায়াতের ২ পোলিং অফিসারের কারাদণ্ড

ফেব্রুয়ারি ১১, ২০২৬

সৈয়দপুর বিমানবন্দর ইস্যু ‘বিচ্ছিন্ন’ নয়: বিএনপি

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ঐতিহাসিক নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT