চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সস্তা শ্রমের বদলে বাংলাদেশ হবে প্রযুক্তি সেবার দেশ: জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৯ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
ফাইল ফটো

ফাইল ফটো

বিশ্বকে শুধু সস্তা শ্রম সরবরাহ না করে উদ্ভাবনী ও সর্বাধুনিক প্রযুক্তি সেবা দেবে ভবিষ্যত বাংলাদেশ। এজন্য সরকার প্রযুক্তি দক্ষ জনগোষ্ঠী গড়ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

ডিজিটাল বাংলাদেশ স্লোগানের অন্যতম পরিকল্পনাকারী জয় বলেন: আগামী প্রজন্ম গার্মেন্টসে পোশাক সেলাই করবে না বরং সেলাই করতে বসানো রোবটকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে।

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় প্রযুক্তি আসর ডিজিটাল ওয়ার্ল্ডের দ্বিতীয় দিনে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলুশন নিয়ে আলোচনায় কি-নোট স্পিকারের বক্তব্যে এসব সম্ভাবনার কথা বলেন জয়।

Banglabid

চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশের প্রস্তুতি ও সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন: শুধু প্রযুক্তিপণ্য উৎপাদন নয়, বিশ্বকে প্রযুক্তি সেবা দেবে বাংলাদেশ, এটা আমাদের লক্ষ্য। বাংলাদেশ হবে বিশ্বের অন্যতম ডিজিটাল হাব। বিশ্বের যেকোন প্রান্ত থেকে কেউ সেবা চাইলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল-ছোট্ট শহরের এক কোণ থেকে সেই সেবা দেবে আমাদেরই কোন এক ফ্রিল্যান্সার।

তার আশা, দেশ রোবোটিক্সে এগিয়ে যাবে। অনলাইনে ভার্চুয়াল উপস্থিতিতে দেশ-সময়ের সীমানা ছাড়িয়ে যাবে ইন্ডাস্ট্রি। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবট প্রযুক্তি জয়জয়কারের সময়ে মানুষ কর্মসংস্থান হারাবে এমন আলোচনাকে অন্য দৃষ্টিকোণ থেকে দেখেন প্রধানমন্ত্রীর ছেলে।

তিনি বলেন: কর্মসংস্থানের অভাব হবে না। প্রযুক্তি শিক্ষায় দক্ষ মানবসম্পদ হলে কাউকে গার্মেন্টসে কাজ করতে হবে না। নিজে সেলাই করার বদলে রোবট দিয়ে সেলাই পরিচালনা করতে পারবে। কাজ সহজ হবে। বাস্তবতা হচ্ছে যতোই সব কিছু অটোমেটিক হোক না কেন, ইন্ডাস্ট্রিকে চালাতে মানুষ লাগবেই।বক্তব্যে ২০০৮ সালের পর থেকে ডিজিটাল বাংলাদেশের পথ চলায় প্রাপ্তিগুলো জানিয়ে তিনি বলেন: বর্তমানে সরকারের ৪০ শতাংশ সেবা অনলাইনে দেয়া যাচ্ছে। আগামীতে ৮০ শতাংশ সরকারি সেবা দেয়া হবে অনলাইনে। এখন ৫০ শতাংশ মানুষ অনলাইনের আওতায়, যা ২০০৮ সালে ছিল মাত্র ৩ শতাংশ। প্রায় তিন কোটি মানুষ এখন সামাজিক মাধ্যম ব্যবহার করছে।

Reneta

ডিজিটাল অগ্রযাত্রা অব্যাহত থাকলে আগামীর বাংলাদেশ কেমন হবে সেই সম্পর্কে ধারণা দেন জয়। তিনি বলেন: আগামীর বাংলাদেশে নাগরিকের প্রয়োজনীয় সব থাকবে হাতের মুঠোয়, স্মার্টফোনে। ঢাকার অরাজক ট্রাফিক ব্যবস্থায় শৃংখলা আনতে চালকবিহীন গাড়ি। কৃত্রিম বুদ্ধিমত্তায় স্বয়ংক্রিয় আন্তঃযোগাযোগের মাধ্যমে পথে চলতে এই গাড়ির কোন ট্রাফিক পুলিশ, সিগনাল বাতি লাগবে না।

‘ঘণ্টায় ৪০ কিলোমিটার গতি পাবে ঢাকার রাস্তা। সোফিয়ার মতো রোবট আসবে দেশে, ইতোমধ্যে দেশের রেস্টুরেন্টে খাবার পরিবেশন করতে শুরু করেছে রোবট। স্মার্টফোনে যোগাযোগ করা যাবে মানুষের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সঙ্গে, রোগ নিরাময়ে ব্যবহৃত হবে জেনেটিক এডিটিং।’

কৃত্রিম বুদ্ধিমত্তা, মানুষ এবং মেশিনের সমন্বয়ে বাংলাদেশকে উন্নত করার পথ দেখাতে সরকার কাজ চালিয়ে যাবে বলে জানান জয়।

‘মিনিস্ট্রিয়াল কনফারেন্স’ নামের এই বিশেষ আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ডিজিটাল বাংলাদেশের আদ্যপান্ত সংক্ষেপে জানান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কঙ্গোর প্রধানমন্ত্রীর মুখ্য উপদেষ্টা ডাইডোন কালোম্বো এনকিলে, কম্বোডিয়ার ডাক ও যোগাযোগ প্রতিমন্ত্রী কান চানমেটা দেন, ভুটানের তথ্য ও যোগাযোগ মন্ত্রী দীন নাথ দুঙ্গায়েল, মালদ্বীপের সশস্ত্র ও জাতীয় নিরাপত্তা উপমন্ত্রী তারিক আলী লুথুফি, ফিলিপিন্সের আইসিটি অধিদপ্তরের পরিচালক নেস্টর এস বোঙ্গাটা প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিজিটাল ওয়ার্ল্ডডিজিটাল বাংলাদেশসজীব ওয়াজেদ জয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জেরুজালেম ইস্যুতে পশ্চিমা বিশ্বের কাউকে পাশে পেলেন না ট্রাম্প

পরবর্তী

ঢাকাকে নিয়ে ভাবছেই না কুমিল্লা

পরবর্তী

ঢাকাকে নিয়ে ভাবছেই না কুমিল্লা

প্রধানমন্ত্রী ও একজন কর্মকর্তা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আগাম নির্বাচন করার মতো কোন দৈন্যদশায় পড়িনি: প্রধানমন্ত্রী

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT