বাংলাদেশ

সশস্ত্র বাহিনীর সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার

সশস্ত্র বাহিনীর সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার

সশস্ত্র বাহিনীর সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর সম্মিলিত ইফতার মাহফিলে যোগ দেন প্রধানমন্ত্রী। ইফতার মাহফিল স্থলে পৌছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম. ফরিদ হাবিব এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরার।

ইফতারের আগে দোয়া ও মোনাজাতে দেশ ও দেশের জনগণের উন্নতি ও সমৃদ্ধি কামনা করা হয়।

সশস্ত্র বাহিনীর এই ইফতার মাহফিলে যোগ দেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য ,বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা।

বিষয়:প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশস্ত্র বাহিনী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…