চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সর্ষের মধ্যে ক্রমেই ভূত ঢুকছে?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১০:৩২ অপরাহ্ণ ৩১, মার্চ ২০১৯
সম্পাদকীয়
A A

১৯৯১ সালের গণভোট আইন অনুযায়ী ভোটগ্রহণ কার্য পরিচালনা এবং ভোটকেন্দ্রের শৃংখলা বজায় রাখতে প্রিজাইডিং অফিসারের কর্তব্য পালনে সহায়তা করা প্রত্যেক সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারের কর্তব্য।

পোলিং অফিসাররা প্রার্থীর পক্ষে প্রতিনিধিত্ব করলেও সহকারী প্রিজাইডিং অফিসাররা তা নন। সহকারী প্রিজাইডিং অফিসাররা কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে অবস্থান নিতে পারেন না। নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসেবে সুষ্ঠু ও নিরপক্ষে ভোটগ্রহণের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত।

কিন্তু রোববার পঞ্চম উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে এমন এক খবর দেখতে হলো, যা কখনও দেশের মানুষ প্রত্যাশা করে না। টাঙ্গাইলের বাসাইলে জাল ভোট দিতে গিয়ে সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ দু’জন পুলিশের হাতে আটক হয়েছেন।

চ্যানেল আই অনলাইনের প্রতিবেদনে জানা যায়: রোববার সকাল সাড়ে ১০টার দিকে বাসাইল দক্ষিণপাড়া কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

ওই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা পারভীন সুলতানা আবার সাধারণ কেউ নন। তিনি উপজেলার সৈদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মানুষ গড়ার কারিগর হিসেবে যাদের আমরা শ্রদ্ধা করে থাকি, তাদের কাছে এমন কর্মকাণ্ড কখনোই সাধারণ মানুষ আশা করে না। এক্ষেত্রে নিজের অবস্থান এবং নৈতিকতা সম্পর্কে সচেতন থাকা জরুরি বলে আমরা মনে করি।

তবে এখানে আশার বিষয় হচ্ছে- অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হয়েছে। জাল ভোট দেওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এজন্য পুলিশ প্রশাসনসহ সরকারের সংশ্লিষ্ট মহলকে আমরা সাধুবাদ জানাই। এরকম জিরো টলারেন্স ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমরা মনে করি।

Reneta

উপজেলা নির্বাচনের শুরু থেকেই বিএনপি বা ঐক্যফ্রন্ট অংশগ্রহণ না করায় এমনিতেই উত্তাপহীন। ভোটাররাও ভোট দিতে কেন্দ্রে আসছেন না বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ। এর মধ্যেও যদি স্বয়ং সহকারী প্রিজাইডিং অফিসাররা জাল ভোটের সঙ্গে জড়িয়ে যান, তাহলে গণতন্ত্রের জন্য অশনি সংকেত বলেই বিবেচিত হবে। এ অচলায়তন থেকে বেরিয়ে আসতে আমরা সংশ্লিষ্ট মহলকে আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপজেলা নির্বাচনজাল ভোটভোটসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আর্জেন্টিনা এমন কৌশল ব্যবহার করে, যা ফুটবলে চলতে দেয়া উচিত নয়’

জুলাই ১৮, ২০২৬

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT