চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সর্বোচ্চ পুঁজি গড়েও শেষ বলে ম্যাচ হাতছাড়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩০ অপরাহ্ণ ০১, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে আত্মবিশ্বাসে ভরপুর ছিল টিম টাইগ্রেস। চ্যালেঞ্জ ছিল আয়ারল্যান্ডের কন্ডিশন। সব প্রতিকূলতা পাশ কাটিয়ে ডাবলিনে নতুন ইতিহাস রচনা করতে যাচ্ছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু শেষ ওভারের নাটকীয়তায় স্বাগতিকদের কাছে ৬ উইকেটে ম্যাচ হাতছাড়া করেছে।

তাতে প্রথমবারের মতো প্রতিপক্ষকে হোয়াইটওয়াশের স্বাদ নেয়া হল না সালমাবাহিনীর। তবে বাংলাদেশের মেয়েরাই জিতে নিয়েছে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ, ২-১ ব্যবধানে।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ-১৫১/৪, আয়ারল্যান্ড-১৫২/৪

প্রথম ১০ ওভারে আইরিশ মেয়েরা তোলে মাত্র ৫১ রান। হারায় দুই উইকেট। প্রয়োজনীয় রানরেট দশের উপরে ওঠার পর হাত খোলেন গ্যাবি লুইস। ১৭ বছর বয়সী এই আইরিশ তরুণী ৩০ বলে তুলে নেন ফিফটি। আর এক বল খেলে রান আউট হলে স্বস্তি ফিরেছিল।

তখন হুমকি হয়ে একপাশ আগলে রাখেন অধিনায়ক লরা ডিলানে। লুইস ফেরার পর নিজের কাঁধেই নেন পুরো দায়িত্ব। দলীয় ১২৩ রানের মাথায় এ ব্যাটারও রানআউট হলে আবার ম্যাচে ফেরে বাংলাদেশ। আউট হওয়ার আগে ৩৮ বলে করে যান ৪৬।

শেষ তিন ওভারে আইরিশদের দরকার পড়ে ২৬ রান। শেষ ওভারে সেটি হয়ে যায় ১১। আর শেষ দুই বলে ৫। জাহানারার করা শেষ ওভারের পঞ্চম বলে বাউন্ডারি মেরে টাই করে ফেলেন ইসোবেল জয়েস। শেষ বলে সিঙ্গেল নিয়ে সিরিজ হারের ব্যবধান কমান। ১৪ বল খেলে ২২ রানে অপরাজিত থাকেন এ ব্যাটার।

Reneta

ওপেনিংয়ে নামা এলিস শিলিংটন করে যান ২২ বলে ২১ রান। পাওয়ার প্লে-র ৬ ওভারে আইরিশ মেয়েরা তোলে মাত্র ২৮ রান। ৭ ওভারে ৩০ রান তুলতেই ২ উইকেট হারায় তারা। দেয়ালে পিঠ ঢেকে যাওয়া আইরিশ মেয়েরা ইনিংসের মাঝপথে ভয়ঙ্কর হয়ে উঠে কেড়ে নেয় বাংলাদেশের হোয়াইওয়াশের স্বপ্ন।

নাহিদা আক্তার ও পান্না ঘোষ নেন একটি করে উইকেট।

এর আগে পেমব্রোক ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টস হেরে ফারজানা হকের অপরাজিত ৬৬ রানের ইনিংসে ভর করে টিম টাইগ্রেস তোলে ৪ উইকেটে ১৫১ রান। তাতে ছোট ফরম্যাটের সেরা ইনিংসটি এখন ফারজানার। টি-টুয়েন্টিতে বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ রানের আগের ইনিংসটি ছিল শামিমা সুলতানার (৫১)।

টি-টুয়েন্টিতে মেয়েদের আগের সেরা সংগ্রহ ছিল ১৪২ রান। কুয়ালালামপুরে এশিয়া কাপের ম্যাচে ভারতের বিপক্ষে ১৪১ রান তাড়া করে জয়ের ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ডটি গড়ে (১৪২/৩, ১৯.৪ ওভার) লাল-সবুজরা। তালিকায় শীর্ষে থাকা পরের চারটি সংগ্রহ পরে ব্যাট করে। আগে ব্যাট করে সর্বোচ্চ সংগ্রহ ছিল মাত্র ১১৫ রান।

২০১৪ সালে সিলেটে টি-টুয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে সেই পুঁজি গড়েছিল বাংলাদেশের মেয়েরা। রোববার সেটিকে ছাপিয়ে প্রথমবার দেড়শ পেরিয়ে গেল ফারজানার অসাধারণ ব্যাটিংয়ে। ৪৭ বলে ৬টি চার ও দুটি ছক্কায় ৬৬ রানের ইনিংসটি সাজান এ ডানহাতি ব্যাটার।

দুর্দান্ত শুরু করেন দুই ওপেনার শামিমা সুলতানা ও আয়শা রহমান। ২২ গজে গর্জন দেখিয়ে এদুই ডানহাতি ব্যাটার শুরুর দুই ওভারেই তুলে নেন ২৪ রান। আগের ম্যাচে ফিফটি করা শামিমা স্ট্রাইকপ্রান্তে থেকে প্রথম ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে টানা তিন বাউন্ডারি মেরে রানের চাকা সচল করেন। বাঁহাতি পেসার ইসবেল জয়েসের ওই ওভার থেকে নেন ১৪ রান।

পরের ওভারে আয়শা রহমান স্ট্রাইকে এসে টানা দুই চারে করেন সূচনা। রান তোলার গতি অবশ্য কমে আসে পাওয়ার প্লে-র ওভার শেষ হতেই। ২৭ বলে ৩০ রান করে শামিমা লেগস্পিনার সিয়ারা মেটকাফের বল এগিয়ে এসে মারতে গিয়ে স্টাম্পড হন। সপ্তম ওভারে শেষ বলে শামিমা যখন সাজঘরে ফেরেন দলের রান তখন ৪৭।

দলীয় ৭৭ রানের মাথায় ২৬ বলে ২৭ করে ফেরেন আরেক ওপেনার আয়শা। বাকি সময়টা একাই লড়ে যান তিনে নামা ফারজানা। ২০ ওভার ব্যাট করে বাংলাদেশ উইকেট হারায় চারটি। নিগার সুলতানা ৮ ও সানজিদা ইসলাম ৯ রান করে আউট হন।

বিসিবি সভাপতির সঙ্গে মেয়েদের ডিনার
আইসিসির সভায় যোগ দিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন গিয়েছিলেন ডাবলিনে। শুক্রবার সভা শেষ করে নারী দলের ক্রিকেটারদের একটি রেষ্টুরেন্টে ডাকেন নৈশভোজে। পরে ক্যামেরাবন্দী হন ক্রিকেটার ও কোচিংস্টাফরা। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে ফেলা বাংলাদেশ দলকে উৎসাহ দেন বিসিবি সভাপতি।

মিশন এবার বিশ্বকাপ
আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে হবে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ। যেখানে খেলতে হলে বাংলাদেশের মেয়েদের পেরিয়ে আসতে হবে বাছাইপর্বের বাধা। ৭ থেকে ১৪ জুলাই নেদারল্যান্ডসে আট দলের বাছাইপর্ব। বিশ্বকাপ নিশ্চিত করার মিশনে সালমাবাহিনী সোমবার রওনা হবে নেদারল্যান্ডের উদ্দেশ্যে।

বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক নেদারল্যান্ডস, পাপুয়া নিউগিনি ও আরব আমিরাত। অন্য গ্রুপে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও উগান্ডা। দুটি গ্রুপের সেরা দুটি দল জায়গা পাবে বিশ্বকাপে। র‌্যাঙ্কিংয়ের সেরা আট দল সরাসরি খেলবে বিশ্বকাপ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-আয়ারল্যান্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT