চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সর্বোচ্চ পারিশ্রমিকে আবাহনীতে মাহমুদউল্লাহ

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১:১২ অপরাহ্ণ ১৭, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

এবারের প্রিমিয়ার লিগে সবচেয়ে দামি ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। রেকর্ড পারিশ্রমিক ৬০ লাখ টাকায় তাকে দলে নিচ্ছে গত আসরের চ্যাম্পিয়ন আবাহনী। লিজেন্ডস অব রূপগঞ্জের সঙ্গে কথা প্রায় পাকাপাকি হয়ে গেলেও শেষ মুহূর্তে তাকে চুক্তিবদ্ধ করতে যাচ্ছে প্রভাবশালী ক্লাবটি।

শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরে দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন এই অলরাউন্ডার। ওয়ানডে ও টি-টুয়েন্টি স্কোয়াডে থাকা বাকি ক্রিকেটাররাও দেশে ফিরে চুক্তি সই করে নেমে পড়বেন ২০১৬-১৭ মৌসুমের প্রিমিয়ার লিগ খেলতে।

জাতীয় দলের বাইরের ক্রিকেটাররা শুক্র ও শনিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শের-ই-বাংলা স্টেডিয়ামের সিসিডিএম কার্যালয়ে অংশ নেবেন দলবদলে। প্রথমবারের মতো দলবদল হবে এখানে। আগে দলবদল হতো বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সিসিডিএম কার্যালয়ে। গত বছর সিসিডিএম কার্যালয় স্থানান্তরিত হয়ে এসেছে মিরপুরে।

Banglabid

প্রিমিয়ার লিগের গত দুই আসরের দলবদল প্লেয়ার্স বাই চয়েজের মাধ্যমে হওয়ায় প্রত্যাশার অর্ধেক মূল্যে খেলতে হয়েছে দেশের শীর্ষ ক্রিকেটারদের। ‘এ’ প্লাস ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের পারিশ্রমিক ছিল ২৫ লাখ। এবার উন্মুক্ত পদ্ধতিতে দলবদল হওয়ায় ক্রিকেটাররা পাচ্ছেন ন্যায্য পারিশ্রমিক। পুলে থাকা ১৯ ক্রিকেটারের সবাই পাচ্ছেন ৩০ লাখের উপরে। ৫০ লাখে মুশফিকুর রহিম খেলবেন লিজেন্ডস অব রূপগঞ্জে। দুই মৌসুম আগে উন্মুক্ত পদ্ধতির দলবদলে ৫০ লাখে প্রাইম দোলেশ্বরের হয়ে খেলেছিলেন মুশফিক। প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতির কারণে দুই মৌসুমে পান এক মৌসুমের অর্থ।

পুলের ১৯ ক্রিকেটারের মধ্যে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে সেভাবে পাওয়া যাবে না। একই সময়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) হওয়ায় এই বিপত্তি। আইপিএলের মাঝে তাদের দুই-একটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলাতে চাইলে ঢালতে হবে প্রচুর অর্থ। এই দুই ক্রিকেটারকে এখনো নিশ্চিত করেনি কোনো দল।

পুলের বাকি ক্রিকেটারদের মধ্যে মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম খেলবেন লিজেন্ডস অব রূপগঞ্জে। আবাহনীতে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোসাদ্দেক হোসেন সৈকত। প্রাইম ব্যাংকে সৌম্য সরকার, সাব্বির রহমান ও রুবেল হোসেন। শেখ জামালে ইমরুল কায়েস, নুরুল হাসান সোহান ও তানবীর হায়দার। গাজী গ্রুপ ক্রিকেটার্সে মুমিনুল হক, নাসির হোসেন ও শফিউল ইসলাম। মোহামেডানে মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও শুভাশিস রায়। প্রথম বিভাগ থেকে প্রিমিয়ারে উন্নীত হওয়া খেলাঘর সমাজ কল্যাণ সমিতির হয়ে খেলবেন মোশাররফ হোসেন রুবেল। কোন দলে খেলবেন এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তাসকিন আহমেদ। পুলের ক্রিকেটার নেয়নি প্রাইম দোলেশ্বর, কলাবাগান ক্রীড়া চক্র, বাদ্রার্স ইউনিয়ন ও পারটেক্স স্পোর্টিং ক্লাব।

Reneta

আগামী ৭ এপ্রিল শুরু হবে প্রিমিয়ার লিগ। বিকেএসপির দুটি ভেন্যু ও ফতুল্লায় হবে খেলা। সুপার লিগ থেকে দুইজন করে বিদেশি ক্রিকেটার খেলানোর সুযোগ দেওয়া হতে পারে। প্রথম পর্বে একজন করে বিদেশি ক্রিকেটার খেলাতে পারবে ক্লাবগুলো। মে-জুনে বাংলাদেশ দলের দেশের বাইরে সিরিজ থাকায় খেলোয়াড় ঘাটতি দেখা দিতে পারে ভেবেই সুপার লিগ থেকে দুই বিদেশির কথা ভাবছে সিসিডিএম।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সালাহউদ্দিনকে গুম, শেখ হাসিনা ছাড়াও কারা আসামী হবেন

আগস্ট ৮, ২০২৬

ডিজিএফআইয়ের বন্দি সেলের অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে বলে দাবি

আগস্ট ৮, ২০২৬

বিদেশি রেফারিদের ‘যৌনসেবা’, ক্ষমা চাইল সাউথ কোরিয়া ফুটবল

আগস্ট ৮, ২০২৬

জ্বালানি তেল আমদানির প্রস্তাবিত নীতিমালা, ‘বিশেষ সুবিধা’ প্রশ্নে যা বলল সরকার

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন হাজার হাজার ভারতীয় নাগরিককে বহিষ্কার করছে কানাডা?

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT