চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সর্বোচ্চ তাপমাত্রায় বসন্তেই গ্রীষ্মের খরতাপ

আফরিন আপ্পি আফরিন আপ্পি
৬:১০ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০১৮
পরিবেশ
A A

৫০ বছরের ইতিহাস ভেঙ্গে রেকর্ড শীত এবং শৈত্যপ্রবাহ শেষে মাত্র ১১ দিন হলো এসেছে ঋতুরাজ বসন্ত। এরই মধ্যে আবহাওয়া অফিস বলছে, দুই মাসের মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল আজ রোববার।

এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় পটুয়াখালী জেলায়, ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে, এ বছরই দেশের ইতিহাসে সবচেয়ে বেশি গরম পড়বে কিনা- তা জানতে কিছুদিন অপেক্ষা করতে হবে।

Banglabid

গত কয়েকদিন ধরেই সকালের শিশির ভেজা আলোক আভার বিচ্ছুরণ শেষে প্রকৃতিতে জানান দিচ্ছিল স্নিগ্ধ আর সদা হাস্যোজ্জ্বল বসন্ত। তবে বেলা বাড়ার সাথে সাথেই যেন ফাগুন যেন তার রূপ বদলে চৈত্রের আগমনী বার্তা নিয়ে আসছে। আর বাতাসে আমের মুকুলের তীব্র ঘাণও বলে দিচ্ছে মধুমাসের আর বেশি দেরি নেই।

প্রকৃতির এমন পরির্বতনের সুরেই যেন সুর মেলালেন আবহাওয়াবিদ আশিকুর রহমান।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘যেহেতু সামনে গ্রীষ্মকাল, তাই প্রতিদিনই সারাদেশে একটু একটু করে তাপমাত্রা বাড়তে থাকবে। এপ্রিল মাস নাগাদ তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস হবার সম্ভাবনা রয়েছে।’

Reneta

আগামী চব্বিশ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের ̄স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, খুলনা ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্হরসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়াও দেশের অন্যত্র ̄অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলে হালকা থেকে মাঝারী ধরণের কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবহাওয়াগ্রীষ্মকালতাপমাত্রালিড নিউজশীত
শেয়ারTweetPin5
পূর্ববর্তী

রংপুর সিটির সাবেক মেয়র সরফুদ্দিন ঝন্টুর ইন্তেকাল

পরবর্তী

গভীর শ্রদ্ধায় শহীদ সেনানীদের স্মরণ

পরবর্তী

গভীর শ্রদ্ধায় শহীদ সেনানীদের স্মরণ

ভিসিআর যুগের টপ নায়িকা শ্রীদেবী চলে গেলেন

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT