চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সর্বশেষ জঙ্গি গ্রেফতার না হওয়া পর্যন্ত অভিযান চলবে: পুলিশ সদর দফতর

এনামূল কবীর রূপমএনামূল কবীর রূপম
১:০৩ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০১৬
বাংলাদেশ
A A

গাজীপুরে দুটি জঙ্গি আস্তানায় নিহত জেএমবি প্রধান আকাশসহ ৯ জঙ্গির নাম পরিচয় জানতে তাদের ডিএনএ নমুনাসহ ভিসেরা সংরক্ষণ করবে পুলিশ। সর্বশেষ জঙ্গিটি গ্রেফতার না হওয়া পর্যন্ত জঙ্গিদের আস্তানায় অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।

গাজীপুর শহরের পাতারটেকের যে বাসায় আস্তানা গেড়েছিলো জঙ্গিরা, বিশেষ বাহিনী সোয়াটের অভিযানের পর সেখানে পড়ে থাকা জঙ্গি নেতা আকাশসহ ৭ জনের লাশ সুরৎহাল করে লাশগুলো গাজীপুর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। অজ্ঞাত লাশের পরিচয় সনাক্ত করতে ময়না তদন্তের সময় ডিএনএ নমুনা সংগ্রহের জন্যে গাজীপুরের সিভিল সার্জনের কাছে আবেদন জানিয়েছে পুলিশ।

গাজীপুরে দুটি আস্তানায় পুলিশ ও র‌্যাবের অভিযানে জঙ্গি নিহতের ঘটনায় দুটি মামলা হয়েছে জয়দেবপুর থানায়। মামলায় নিহত জঙ্গিদের বিরুদ্ধে পুলিশের উপর হামলাও সোয়াট সদস্যকে আহত করার অভিযোগ আনা হয়েছে।

 

পুলিশ হেডকোয়ার্টারের এডিশনাল আইজি মো: মোখলেসুর রহমান বলেন, যতক্ষণ না এদের সর্বশেষ জঙ্গিটি ধরা পড়বে ততক্ষণ আমরা আমাদের অভিযান পরিচালনা করবো। সব অবিযান দৃশ্যমান হয় না। সফল অভিযান দৃশ্যমান হয়। যেভাবে জঙ্গি তৎপরতার উত্থান হয়েছিলো, যে পরিমাণে তারা অগ্রসর হচ্ছিলো বলে জনগণের মনে আশঙ্কা তৈরি হয়েছিলো। পৃথিবীর যে কোনো দেশে জঙ্গি তৎপরতার এই ধরনের ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য অনেক বেশি।

জঙ্গি তৎপরতা আইন শৃংখলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে দাবি পুলিশের। মো: মোখলেসুর রহমান আরো জানান, যারা মাস্টারমাইন্ড তারা অনেকেই বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এখন পর্যন্ত যাদের ধরতে সক্ষম হইনি তারাও অচিরেই ধরা পড়বে। আমরা তাদের পেছনে লেগে আছি। আমরা সফল হয়েছি, ভবিষ্যতেও সফল হবো।

Reneta

টাঙ্গাইলে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে নিহত দুই জঙ্গির লাশের ময়নাতদন্ত হয়েছে। রাজধানীর কাছে বাইপাইলে পুলিশের জঙ্গি বিরোধী অভিযানে ডাকাতি করে সংগ্রহ করা জেএমবির নগদ টাকা ও স্বর্ণালংকারসহ জঙ্গি গ্রেফতার এবং র‌্যাবের অভিযানে একজন নিহতের ঘটনায় দুটি মামলা হয়েছে। নিহত আব্দুর রহমানের লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হতে পারে। জঙ্গিদের লাশগুলো সনাক্ত না হওয়া পর্যন্ত সংরক্ষণ করা হবে জানিয়েছে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গিজঙ্গি আস্তানা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি (সংগৃহীত)।

আয়াতুল্লাহ খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

জুলাই ২, ২০২৬

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৫ কোটি টাকার ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

জুলাই ২, ২০২৬

শিল্পী সমিতির নেতৃত্বে কে আসছে, আরমান-মুক্তি নাকি শিবা শানু-জয়?

জুলাই ২, ২০২৬

কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

জুলাই ২, ২০২৬

নারী টি-২০ বিশ্বকাপ ফাইনালে গাইবেন রিটা ওরা

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT