চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সর্বজন শ্রদ্ধেয় কথাটা তিরস্কার, পুরস্কার নয়: হাসান ইমাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৮ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

বহু পরিচয়ে পরিচিত তিনি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, অভিনেতা, আবৃত্তিকার, পরিচালক এবং ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক। বলছি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হাসান ইমামের কথা। যদিও এই ‘সর্বজন শ্রদ্ধেয়’ কথাতে আপত্তি আছে তার।

সম্প্রতি এই অভিনেতা এসেছিলেন চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ‘৩০০ সেকেন্ড’-এ। আর এখানে তিনি কথা বলেছেন তার সাংস্কৃতিক ও রাজনৈতিক জীবন নিয়ে।

সঞ্চালক শাহরিয়ার নাজিম জয়ের ‘সর্বজন শ্রদ্ধেয়’ সম্বোধনে এই অভিনেতা কথা থামিয়ে বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করে ‘সর্বজন শ্রদ্ধেয়’ কথাটা তিরস্কার, পুরস্কার নয়। কারণ সর্বজন শ্রদ্ধেয় সেই মানুষটিই হয়, যিনি সবদিকে তাল মিলিয়ে চলেন।

শিল্পী হয়েও কেন রাজনীতিতে দেখা যায়? এমন প্রশ্নে হাসান ইমাম বলেন, রাজনীতি ছাড়া কিছু নেই। যে বলে যে আমি রাজনীতি করি না, এটাও কিন্তু একটা বড় রাজনীতি। তবে আমি রাজনীতি করে কিছু পাবো, এই আশায় এটা করিনি। আমার জীবনের প্রয়োজনে রাজনীতি করেছি। মানুষের পাশে দাঁড়ানো আমার ছোট কালের অভ্যেস। সেজন্য আমি ছোট থেকেই রাজনীতি সচেতন।

ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধেও সাংস্কৃতিক অঙ্গনে থেকে কীভাবে প্রতিবাদে সামিল হয়েছেন, কথা কথায় হাসান ইমাম জানালেন সেসব কথাও। বললেন, যে স্বপ্ন নিয়ে ঘাতক দালাল নির্মূল কমিটি করেছিলেন সেটার প্রাসঙ্গিকতা এখনো চলমান। উদাহরণ হিসেবে সম্প্রতি হোলি আর্টিজান হামলার দণ্ডপ্রাপ্ত আসামিদের আইএস সংশ্লিষ্টতার কথা বলেন তিনি।

হাসানের ইমামের জন্ম বর্ধমানে। ছেলেবেলা কেটেছে পশ্চিমবঙ্গেই। ১৯৫৭ সালে বাংলাদেশে আসেন তিনি। সেবছরই প্রথমে দর্শনার সুগার মিলে এবং পরে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানে কাজে যোগ দেন। এরপর শুরু করেন মঞ্চে অভিনয়। প্রতিবাদী শিল্পী সমাজের নেতৃত্ব দেন তিনি। ১৯৬১ সালে প্রতিকূল পরিস্থিতিতে রবীন্দ্র জন্ম শতবর্ষের আয়োজন করেন। রক্তকরবী, রাজা ও রানী, তাসের দেশ নাটকে অভিনয় করেন।

ট্যাগ: চ্যানেল আইমুক্তিযুদ্ধলিড বিনোদনশাহরিয়ার নাজিম জয়হাসান ইমাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সোনাজয়ী মারজান হাসপাতালে

পরবর্তী

চিলি ম্যাচে শুরু আর্জেন্টিনার কোপা মিশন

পরবর্তী

চিলি ম্যাচে শুরু আর্জেন্টিনার কোপা মিশন

‘মন্ত্রী হয়ে আরেক মন্ত্রীর পদত্যাগ চাইতে পারি না’

সর্বশেষ

ছেলের প্রতিভায় মুগ্ধ হৃতিক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা কমছে

আগস্ট ২৯, ২০২৬

কেন বিষণ্ণতায় আক্রান্ত হয়ে পড়লেন আলভারেজ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চারিদিকে পানি, কিশোরকে যেভাবে বাঁচাল নেপাল সেনাবাহিনী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভের মধ্যেই পুলিশ সদস্যকে বিএনপি নেতার চড়, এরপর যা ঘটল

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT