চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সর্বকালের সেরা টি-টুয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের তিনে সাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৫ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টি-টুয়েন্টি ফরম্যাটে সর্বকালের সেরা অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করেছে। তালিকার তিন নম্বরে স্থান পেয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

২০১৫ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ইতিহাসের সেরা অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ছিল ৪০৮। এটাই তাকে টি-টুয়েন্টি ফরম্যাটে সর্বকালের সেরা অলরাউন্ডারদের তালিকার তিন নম্বরে জায়গা করে দিয়েছে।

বাংলাদেশের আরেক অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ তালিকার ১৭তম অবস্থানে রয়েছেন। ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর লাল-সবুজের দলের টি-টুয়েন্টি অধিনায়কের রেটিং পয়েন্ট ছিল ২৪৪।

তালিকায় শীর্ষস্থান দখল করেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন। ২০১২ সালের ৩০ সেপ্টেম্বর তার রেটিং পয়েন্ট ছিল ৫৫৭। দুই নম্বরে আছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি। তার রেটিং পয়েন্ট সাকিবের চেয়ে মাত্র চার বেশি। ২০০৯ সালের ১৩ নভেম্বর আফ্রিদির রেটিং পয়েন্ট ছিল ৪১২।

৩৯৭ রেটিং নিয়ে চার নম্বরে আছেন আরেক অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। পাঁচে আছেন ভারতের যুবরাজ সিং। তার রেটিং পয়েন্ট ৩৬৩।

ছয় নম্বরে আছেন একজন শ্রীলঙ্কান অলরাউন্ডার সনাথ জয়সুরিয়া (৩৬২) এবং সাত নম্বরে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী (৩৫৫)। আট নম্বরে আছেন অস্ট্রেলিয়ার ডেভিড হাসি (৩৫০)। নয়ে আছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার মারলন স্যামুয়েলস (৩২১)। ৩০০ রেটিং পয়েন্ট নিয়ে দশম স্থানে আছেন আছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিটাইগারটি-টুয়েন্টিবাংলাদেশরিয়াদলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যাদুর্গত মানুষের পাশে গুলশান সোসাইটি

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT