চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরোদে মোহিত সংগীত প্রিয় মানুষেরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২০ পূর্বাহ্ন ২৯, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A

সরোদ যন্ত্রটির সঙ্গে জড়িয়ে আছে বাঙালির গৌরব ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র নাম। বলা হয়, তার হাতেই চূড়ান্ত রূপ পায় এই যন্ত্রটির। যে যন্ত্রযোগে শ্রোতা দর্শকের মনে ঘোর লাগিয়ে দিতেন তিনি। আর আলাউদ্দিন খাঁ’র সরোদের সুরেই যেন বেঙ্গল শাস্ত্রীয় সংগীত উৎসবের তৃতীয় রাতে মুগ্ধতা ছড়িয়ে গেলেন ভারতীয় সরোদশিল্পী আবির হোসেন।

এই সময়ে ভারতের প্রসিদ্ধ সরোদশিল্পীদের একজন আবির হোসেন। তিনি পণ্ডিত অজয় চক্রবর্তী ও বুদ্ধদেব দাশগুপ্তের কাছে তালিম নিয়েছেন। বর্তমানে ভারতের একটি সঙ্গীতবিদ্যালয়ে শিক্ষকতা করছেন তিনি। বেঙ্গল শাস্ত্রীয় সংগীতের ৬ষ্ঠ আসরে আবির হোসেনের সরোদের সুর যেন মনে করিয়ে দিল ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র মোহিত করা সরোদের সুরকেই।

প্রায় ঘন্টাখানেক টানা সরোদের সুরে উপস্থিত শ্রোতা দর্শকদের মোহিত করে রাখেন আবির হোসেন। তার সঙ্গে তবলায় সঙ্গ দেন পণ্ডিত যোগেশ শামসী। পরিবেশনা শেষে তার হাতে সম্মাননা তুলে দেন দেশের কিংবদিন্ত শিল্পী তপন চৌধুরী।

দলগত সেতার বাদনের মধ্য দিয়ে ধানমন্ডির আবাহনী মাঠে পাঁচ দিনব্যাপী বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের তৃতীয় দিনের আয়োজন শুরু হয়। এরপর ঘাটম ও কঞ্জিরার যুগলবন্দী নিয়ে মঞ্চে আসেন পিতা-পুত্র বিদ্বান ভিক্ষু বিনায়ক রাম ও সেলভাগনেশ বিনায়ক রাম। তাদের সঙ্গে কাঞ্জিরা ও কোনাক্কল বাজিয়েছেন স্বামীনাথন এবং মোরসিংয়ে ছিলেন এ. গনেশন। এরপর সরকারী সংগীত কলেজের ছাত্র ও শিক্ষকের আঠারো জনের দলটি খেয়াল পরিবেশন করেন।

স্কয়ার নিবেদিত ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৭’ এর অনুষ্ঠান প্রচার সহযোগী চ্যানেল আই।

ছবি: তানভীর আশিক

Jui  Banner Campaign
ট্যাগ: খেয়ালবেঙ্গল শাস্ত্রীয় সংগীতসরোদ
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT