চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরে দাঁড়ালেন ইনজামাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৩ অপরাহ্ন ১৭, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের আগেই জানিয়েছিলেন, আসরে পাকিস্তান ভালো-খারাপ যাই করুক না কেনো, প্রধান নির্বাচকের পদে আর থাকবেন না। বিশ্বকাপ শেষে কথা রাখলেন ইনজামাম-উল-হক। সরে দাঁড়ালেন পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচকের পদ থেকে।

‘আমি বিশ্বাস করি, যতটুকু করার ছিল আমি তা করেছি। ৩০ জুলাই মেয়াদ শেষ হওয়ার পর আর এই পদে থাকছি না।’ বুধবার এক সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।

প্রধান নির্বাচকের পদ ছাড়লেও বোর্ড থেকে একেবারেই দূরে থাকতে চান না ইনজামাম, ‘ক্রিকেট আমার নেশা তবে আমি আর নির্বাচকের দায়িত্বে থাকতে চাই না।’

বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেনি পাকিস্তান। ১১ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ডের থেকে রানরেটে পিছিয়ে হয়েছে পঞ্চম। কিন্তু এরপরও দল প্রত্যাশা পূরণ করতে পেরেছে বলেই মনে করেন ইনজামাম, ‘দুর্ভাগ্যবশত আমরা উদ্বোধনী ম্যাচটা বড় ব্যবধানে হেরে যাই। সেই রানরেটটাই আমাদের শেষ পর্যন্ত ভুগিয়েছে।’

এপ্রিলের ৩০ তারিখ দায়িত্ব শেষ হয়ে যাওয়ার কথা থাকলেও বিশ্বকাপের কথা বিবেচনা করে জুলাই ৩১ তারিখ পর্যন্ত বর্তমান নির্বাচক কমিটির মেয়াদ বাড়ায় পিসিবি। নতুন নির্বাচকরা যেন গুছিয়ে উঠার সময় পান সেজন্য আগেভাগেই দায়িত্ব ছাড়ার কথা জানালেন ইনজামাম।

Jui  Banner Campaign
ট্যাগ: ইনজামাম উল হকপাকিস্তান ক্রিকেট বোর্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: ভোট দিয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান।

প্রথবারের মত ভোট দিয়েছেন জাইমা রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট দিলেন হাসনাত আবদুল্লাহ

ফেব্রুয়ারি ১২, ২০২৬

আচরণবিধি লঙ্ঘনের দায়ে চারজনের জরিমানা, প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট দিয়েছেন ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT