চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরাসরি বিশ্বকাপে খেলতে টাইগারদের যা করতে হবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৪ অপরাহ্ণ ২৭, জুলাই ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাই প্রক্রিয়ার পথে ১৩ দলের তিন বছরব্যাপী সুপার লিগের রূপরেখা জানিয়ে দিল আইসিসি। আসছে বৃহস্পতিবার ইংল্যান্ড-আয়ারল্যান্ড সাউদাম্পটনে যে সিরিজে নামবে, সেটি হতে যাচ্ছে ওয়ানডে সুপার লিগের সূচনাপর্ব।

করোনা বিরতির পর ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ তিন টেস্টের সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে। বিশ্ব চ্যাম্পিয়নদের মাধ্যমে ফিরছে ওয়ানডেও। তিন ম্যাচের ওই আইরিশ সিরিজ দিয়ে পরের ওয়ানডে বিশ্বকাপের বাছাই প্রক্রিয়ায় নাম লেখাবে মরগানের দল।

আইসিসির প্রথম সুপার লিগ আয়োজন চলবে তিন বছর ধরে। অংশ হবে ১৩ দল। ১২ টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে নেদারল্যান্ডস। যারা ২০১৫-১৭ আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ জিতেছে।

লম্বা এই সময়ে প্রতিটি দল ৮টি করে সিরিজ খেলবে, চারটি করে সিরিজ হোম-অ্যাওয়ে ভিত্তিতে। একেকটি সিরিজ হবে তিন ম্যাচের। সুপার লিগ পর্বে প্রতিটি জয়ের জন্য থাকছে ১০ পয়েন্ট। টাই বা পরিত্যক্ত ম্যাচে ৫ পয়েন্ট।

তিন বছরের পালা শেষে লিগের শীর্ষ ৭ দল সরাসরি অংশ নেবে ওয়ানডের ২০২৩ বিশ্বকাপে, যার আয়োজক ভারত। কোহলির দেশের অবশ্য অতশত ভাবনা নেই, স্বাগতিক হিসেবেই সরাসরি খেলতে পারবে বিশ্বমঞ্চে।

যারা সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিতে পারবে না, সেই ৫ দল ও সহযোগী ৫ দলকে পরীক্ষা দিতে হবে আরেকটি বাছাইপর্বে। সেখান থেকে পরের বিশ্বকাপে যাবে মাত্র দুটি দল। ১০ দল নিয়ে হবে ভারতের বিশ্ব আসরটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিওয়ানডে বিশ্বকাপ ২০২৩বাংলাদেশ ক্রিকেট দলভারতলিড স্পোর্টসসুপার লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT