চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরফরাজের ভুঁড়ি কমে, কিন্তু ওজন কমে না

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২২ অপরাহ্ন ০৫, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রত্যাশা না মেটার এক বিশ্বকাপ মিশনে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন সরফরাজ আহমেদ। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে বিশাল ব্যবধানে হারার পর ম্যাচ ফিটনেস আর ভুঁড়ির জন্য নিজ দেশের সমর্থকদের সমালোচনায় পড়তে হয়েছিল তাকে।

বিশ্বকাপের আগে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ৫-০ ও ইংল্যান্ডের কাছে ৪-০তে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। সমর্থকরা তখন পর্যন্ত চুপ করে থাকলেও বিশ্বমঞ্চে ভারতের কাছে হেরে যাওয়ার পরপরই শুরু হয় কড়া সমালোচনা।

বিশেষ করে ম্যাচে সরফরাজের ভুঁড়ি ফুলিয়ে বিশাল এক হাই তোলার দৃশ্য দেখে রীতিমত ক্ষোভের ঝড় ওঠে পাকিস্তান জুড়ে। আগুনে ঘি দেয়ার মতো অধিনায়কের চিজবহুল বার্গার কেনার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে হয় ভাইরাল।

এরপর বিশ্বকাপের ধাক্কা মোটামুটি কাটিয়ে উঠেছে পাকিস্তান। দীর্ঘ ১০ বছর পর ঘরের মাঠে হওয়া ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছে সরফরাজের দল।

বৃহস্পতিবার সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারায় পাকিস্তান। সেই ম্যাচের পর ফুরফুরে মেজাজে থাকা সরফরাজকেও ভুঁড়ি নিয়ে বেরসিক প্রশ্ন করতে ছাড়েননি এক সাংবাদিক।

জবাবে পাকিস্তান অধিনায়কও দিয়েছেন অদ্ভুত এক উত্তর, ‘আমার ওজন কেন জানি কমছে না। তবে চর্বি অনেকটা কমেছে। কিন্তু ওজন সেই আগের মতোই আছে।’

Jui  Banner Campaign
ট্যাগ: লিড স্পোর্টসসরফরাজ আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

দায়িত্ব গ্রহণ করে নতুন আইজিপির যে প্রত্যয়

ফেব্রুয়ারি ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তান-সৌদি জোটের বিরুদ্ধে পাল্টা জোটে ভারতকে পাশে চায় ইসরায়েল

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

বেনফিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে এমবাপেকে পাচ্ছে না রিয়াল

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ফেব্রুয়ারি ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ফেব্রুয়ারি ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT