চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকার পদত্যাগ না করলে কোনো আলোচনা নয়: ফখরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১০ অপরাহ্ণ ০৮, মে ২০২২
- সেমি লিড, রাজনীতি
A A

আওয়ামী লীগ সরকার পদত্যাগ না করলে কোনো ধরনের আলোচনা হবে না মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, আওয়ামী লীগ কোনো কথা রাখে না। তাই এই সরকারের পদত্যাগের পর নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে।

রোববার এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আওয়ামী লীগ একদলীয় শাসন প্রতিষ্ঠা করার জন্য সন্ত্রাস, ভয়ভীতি দেখিয়ে ফ্যাসিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।

মির্জা ফখরুল বলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদকে ছুরিকাঘাত করার ঘটনা থেকে বোঝা যায় আওয়ামী লীগ তাদের চরিত্র এতটুকুও বদলায়নি বরং আগের মতো সন্ত্রাসী হামলা করে, ভয়ভীতি দেখিয়ে বিরোধীদলকে রাজনীতি থেকে দূরে রাখতে চায়।

‘‘আওয়ামী লীগ ক্ষমতায় এসে সংবাদমাধ্যম, সংবাদ কর্মীদের জন্য যেসব আইন করেছে তার একটাই লক্ষ্য- যেন সঠিক সংবাদ পরিবেশন করতে না পারে, জনমত গড়ে উঠতে না পারে এবং সত্য যেন উদঘাটিত হতে না পারে। সেকারণে সংবাদমাধ্যমের স্বাধীনতার সূচকে বাংলাদেশ ১০ ধাপ নিচে নেমে গেছে।

এতে প্রমাণিত হয় বাংলাদেশ ক্রমান্বয়ে সম্পূর্ণভাবে স্বৈরাচারী দেশ ফ্যাসিবাদী দেশে পরিণত হতে চলেছে,পরিণত হয়ে গেছে।’’

বিএনপির জাতীয় স্থায়ীকমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বাসভবনে হামলার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় যারা জড়িত তাদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় এনে গ্রেপ্তারের দাবি জানায়।

Reneta

মির্জা ফখরুল দলের নেতা কর্মী ও জনগণের প্রতি আওয়ামী লীগের সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার যে ইচ্ছা তা প্রতিহত করার আহ্বান জানান।

‘‘যে সরকার ফ্যাসীবাদী রাষ্ট্র গড়ে তুলতে চাইছে তাদের প্রতিহত করতে জনমতের ঐক্য গড়ে তুলতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে ঐক্যের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট সরকার প্রতিষ্ঠা করতে হবে। এটাই রাজনৈতিক সংকট থেকে উত্তরণের একমাত্র পথ।’’

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগনিরপেক্ষ সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬

২৪ বছরে ‘তৃতীয় মাত্রা’, দর্শক-অতিথিদের কৃতিত্ব দিলেন জিল্লুর রহমান

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

শনিবার খুলতে পারে কাপ্তাই বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

জুলাই ১৭, ২০২৬
‘মাস্তুল’ ছবির দৃশ্যে ফজলুর রহমান বাবু

বড় পর্দায় ‘মাস্তুল’, প্রতিদিন ১৩টি শো!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT