চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকার জনগণের ভোট চায় না, এটা প্রমাণিত: মোশাররফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২২ অপরাহ্ণ ১৭, মার্চ ২০১৮
রাজনীতি
A A

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্য প্রমাণ করে আওয়ামী লীগ জনগণের ভোট চায় না। ওবায়দুল কাদের বেশি কথা বলেন। বেশি কথা বলতে গিয়ে সত্য কথা বেরিয়ে আসে। তারা আসলে আবারও ষড়যন্ত্র করে ক্ষমতা দখল করতে চায়।

শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রাক্তন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন এর ৭ম মৃত্যুবার্ষিকীর দোয়া ও স্মরণসভায় তিনি এসব কথা বলেন। এ স্মরণ সভা আয়োজন করে খন্দকার দেলোয়ার হোসেন স্মৃতি ফাউন্ডেশন।

এসময় ওবায়দুল কাদের এর বক্তব্য ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগের জয় আনুষ্ঠানিকতা মাত্র’ এই বক্তব্যের জবাবে তিনি কড়া সমালোচনা করে বক্তব্য রাখেন।

Banglabid

খন্দকার মোশাররফ বলেন: আমরা আগেও বলেছি, তারা খালেদা জিয়াকে কারাগারে রেখে আবারও ক্ষমতায় বসার ষড়যন্ত্র করছে। সরকার জনগণের ভোটের তোয়াক্কা করে না। তারা বুঝতে পেরেছে যে, জনগণ যদি ভোট দিতে পারে তাহলে খালেদা জিয়াকেই নির্বাচিত করবে। তাই তারা ষড়যন্ত্রে পথে হাঁটছে। যদি গণতন্ত্রকে উদ্ধার করতে হয় তাহলে খালেদা জিয়াকে মুক্ত করে আনতে হবে।

বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন: জাতীয় জীবনের সকল গুরুত্বপূর্ণ অর্জনের সঙ্গে ছিলেন খন্দকার দেলোয়ার। এই বিশাল ব্যক্তিত্বকে নিয়ে আলোচনা করতে অনেক সময়ের প্রয়োজন। প্রগতিশীল রাজনৈতিক আন্দোলনের সকল স্তরে তিনি ছিলেন সামনে। তার সবচেয়ে বড় অর্জন ১/১১ এর কঠিন সময়ে বিএনপিকে টিকিয়ে রেখেছিলেন। তখন বিএনপির মূল ধারা সংরক্ষিত হয়েছিলো। আজকের প্রেক্ষাপটে ১/১১ এর কথা মনে পড়ে। আজকে আবারও দেশের জন্য দুর্দিন। অনির্বাচিত আওয়ামী লীগ দেশের সকল স্তম্ভকে ধ্বংস করে দিয়েছে। আইন, বিচার, সংসদের অস্তিত্ব নির্মূল করে দিয়েছে। নিম্ন আদালত সরকার কব্জায় নেয়। এরপর উচ্চ আদালত দখলে নিয়েছে। বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমেদ, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, সুকোমল বড়ুয়া, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরবিএনপি
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

আমি স্বার্থপর নই: মেসি

পরবর্তী

আত্মজীবনীতে হাস্যপরিহাস প্রিয় এক বিশাল হৃদয়ের বঙ্গবন্ধু

পরবর্তী

আত্মজীবনীতে হাস্যপরিহাস প্রিয় এক বিশাল হৃদয়ের বঙ্গবন্ধু

স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশ হিসেবে ঘোষণা দিয়েছে জাতিসংঘ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাসের চাপায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন মাস কাদায় আটকে থাকা চার মহিষকে উদ্ধার করলেন ইউএনও

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে মাহদী হাসানসহ ৩ জনের মুক্তি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নারী কর্মীদের মানসিক সুস্থতায় ‘হার এশিয়াটিক সার্কেল’ ও ‘সুখী’র যৌথ সেশন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT