চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকার জনকল্যাণমুখী বাজেট দিতে চেষ্টা করেছে: জিএম কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৮ অপরাহ্ণ ১১, জুন ২০২০
রাজনীতি
A A

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, করোনাভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা বিরাজ করছে। বাংলাদেশও এর বাইরে নয়। এই প্রেক্ষিতে মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন তা স্বাভাবিকভাবেই পূর্ণ করা সম্ভব নাও হতে পারে। তবুও সরকারের পক্ষ থেকে জনকল্যাণমুখী বাজেট দিতে চেষ্টা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে বাজেট পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

জিএম কাদের বলেন, প্রয়োজনীয় খাতগুলোতে যথেষ্ট পরিমাণে বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। বাজেটে বড় ধরণের একটি ঘাটতি আছে, গত বছরের স্বাভাবিক পরিস্থিতির চেয়ে আয় এবার বেশি ধরা হয়েছে। যা পুরোপুরি বাস্তবায়ন হবে না। সেক্ষেত্রে আয়ের চেয়ে ব্যায় বেশি ধরা হয়েছে। তাই যথাযথ খাত নির্দিষ্ট করে যেনো খরচ করা হয় এবং সেভাবেই বরাদ্দ দেয়া হয়, সেদিকে দৃষ্টি দিয়ে বাজেট বাস্তবায়ন করতে হবে। বাজেট বাস্তবায়নটা এবার চ্যালেঞ্জ হবে।

তিনি বলেন, স্বাস্থ্যখাত এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হয়ে দাঁড়িয়েছে বর্তমান বাস্তবতায়। তার সঙ্গে সামাজিক নিরাপত্তা বেষ্টনি খাতেও যথেষ্ট বরাদ্দ দেয়া দরকার। নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে পারে এবং ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক গতিতে পরিচালিত হতে পারে তার জন্য সরকারকে অর্থায়ন করতে হবে। এছাড়া যে অর্থ বরাদ্দ হবে তা যেন যথাযথভাবে খরচ হয়, সেজন্য সুশাসন নিশ্চিত করতে হবে। এছাড়া দুর্নীতি মুক্ত ও অপচয় রোধ করে যথাযথভাবে জনকল্যাণে যেন বরাদ্দ ব্যায় হয়, সেদিকে দৃষ্টি দিতে হবে। তবেই বাজেট জনকল্যাণমুখী হবে।

এসময় জাতীয় পার্টি মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাঁ এমপি বলেছেন, বর্তমান ভিন্ন পরিস্থিতিতে সরকার গণমুখী বাজেট দিতে চেষ্টা করেছে। যেসব মন্ত্রণালয়ে বেশি বরাদ্দ দেয়া দরকার তা দেয়া হয়েছে। বাজেটের জন্য টাকা আহরণ করা কষ্ট সাধ্য হয়ে পড়বে। কারণ, গত বছরও তারা যে বাজেট দিয়েছিলো তা পুরোপুরি বাস্তবায়ন করতে পারেনি। এবার বাজেট বাস্তবায়ন করতে না পারলে সরকারকে আরো কষ্ট করতে হবে। যদি বাস্তবায়ন করতে পারে তাহলে এটি গণমুখী বাজেট হবে। বর্তমান পরিস্থিতির কারণে স্বাস্থ্যখাতে বরাদ্দ যথার্থ হয়েছে।

তিনি আরও বলেন, পরিবহন মালিক হিসেবে বলবো ট্যাক্স ১০ ভাগ থেকে ২৫ ভাগ করা হয়েছে। এটা অনেক বেশি করা হয়েছে, আশা করছি সরকারের এ বিষয়ে দৃষ্টি দেবেন। বাজেটকে ফলপ্রসু করতে হলে সঠিকভাবে কর আহরণ করতে দুর্নীতি পরায়ণ কর্মকর্তাদের দূরে রাখতে হবে। তবেই বাজেট গণমুখী হবে।

এসময় উপস্থিত ছিলেন- প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, মীর আব্দুস সবুর আসুদ, শামীম হায়দার পাটোয়ারী এমপি, লেঃ জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, জহিরুল ইসলাম জহির, উপদেষ্টা- হাসিবুল ইসলাম জয়, মনিরুল ইসলাম মিলন, শাহ-ই আজম, যুগ্ম মহাসচিব-ফখরুল আহসান শাহজাদা, সাংগঠনিক সম্পাদক-সৈয়দ ইফতেকার আহসান হাসান, হুমায়ুন খান, দফতর সম্পাদক-সুলতান মাহমুদ, শিক্ষা বিষয়ক সম্পাদক-মিজানুর রহমান মিরু, যুগ্ম কোষাধ্যক্ষ-এ্যাড. আবু তৈয়ব, যুগ্ম সাংগঠনিক সম্পাদক-নজরুল ইসলাম, যুগ্ম দফতর সম্পাদক-মাহমুদ আলম, সমরেশ মন্ডল, যুগ্ম যুব সম্পাদক দ্বীন ইসলাম শেখ, কেন্দ্রীয় নেতা- হারুন অর রশীদ, শেখ সারোয়ার, ফারুক শেঠ, হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রসমাজ- আলামিন সরকার।

ট্যাগ: জি এম কাদেরবাজেটবাজেট ২০২০-২০২১
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৮

পরবর্তী

করোনায় থমকে যাওয়া অর্থনীতি চাঙ্গা করতে রেকর্ড ঘাটতির বাজেট

পরবর্তী

করোনায় থমকে যাওয়া অর্থনীতি চাঙ্গা করতে রেকর্ড ঘাটতির বাজেট

করোনাভাইরাস

করোনাভাইরাস: ব্রিটেনকে ছাড়িয়ে গেলো ভারত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কোটায় ভর্তি মুসলিম নারী শিক্ষার্থীদের টিউশন ফি দেবে তামিলনাড়ু

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সৌদিতে আগুনে নিহতদের মরদেহ (সংগৃহীত)।

সৌদিতে আগুনে নিহত ৭ জনের মরদেহ নওগাঁয়

আগস্ট ২৮, ২০২৬

সৌদি আরবে ‘রেড এলার্ট’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ও পানিতে ডুবে নিহত ৩

আগস্ট ২৮, ২০২৬

টাপুর টুপুর বৃষ্টি পড়ে

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT