রাজনীতি

সরকার চায় না বিএনপি নির্বাচনে আসুক: ফখরুল

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি, তিনি একজন বাংলাদেশি রাজনীতিবিদ।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীন দল চায় না বিএনপি নির্বাচনে আসুক। তাই তারা খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখে আগের মতই একতরফা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের এক অংশের আয়োজনে সংবাদপত্রের কালো দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন।

এসময় মির্জা ফখরুল বলেন: ‘নির্বাচনের আগে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে, খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে এবং নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।’

বিষয়:মির্জা ফখরুললিড নিউজ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…