রংপুর সিটি নির্বাচন সুষ্ঠু হবে প্রত্যাশা করে সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার কখনোই নির্বাচনে হস্তক্ষেপ করবে না, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে সহযোগিতা করবে।
রোববার গাবতলীতে বিআরটিসির বাস ডিপো উদ্বোধন করে তিনি বলেন, ‘রংপুরের নির্বাচন নিয়ে অভিযোগ করে বিএনপি নিজেদের বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করছে।’
নির্বাচন আসলে বিএনপি হারার আগে হেরে যায় বলেও মন্তব্য করেন মন্ত্রী।







