চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকার ও জঙ্গিদের আচরণে কোনো পার্থক্য নেই: খালেদা জিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৩ অপরাহ্ণ ০৬, জুন ২০১৬
রাজনীতি
A A

বর্তমান সরকারের রাজনৈতিক আচরণ ও জঙ্গিদের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। রোববার দুর্বৃত্তদের পৃথক হামলায় চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু এবং নাটোরে খ্রিস্টান মুদি দোকানদার সুনীল গোমেজ নিহতের ঘটনায় প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে দু’টি হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন।

খালেদা জিয়া বলেন, সরকার এবং জঙ্গি -এই দুই পক্ষই বিরোধী চিন্তা ও মত সহ্য করে না। গণতন্ত্রের মূল বিষয় মানুষের মৌলিক অধিকারকেও নৃশংস কায়দায় থেতলে দিতে এরা কুণ্ঠিত বোধ করে না।

বিবৃতিতে বলা হয়, দেশে সিরিয়াল কিলিং চলছে। অথচ সরকার প্রতিহিংসার আক্রোশে জঙ্গি তৎপরতা দমনের বদলে বিরোধী দলের ওপর দায় চাপিয়ে দায়িত্ব শেষ করছে। আসল অপরাধীদের খুঁজে বের করে গ্রেফতার না করে সরকার বিভ্রান্তিমূলক কথাবার্তা ছড়াচ্ছে। আর এ সুযোগে আরও বেশি শক্তিশালী ও তৎপর হয়ে উঠছে।

‘দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বিস্তৃত ক্ষমতা বজায় রাখতে গিয়ে সরকার নিজেই রক্তাক্ত হানাহানীর পথ বেছে নিয়েছে। যার নগ্ন বহিঃপ্রকাশ আমরা দেখেছি সম্প্রতি অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনগুলোতে,’ বিবৃতিতে বলেন বিএনপি চেয়ারপার্সন।

এই পরিস্থিতিতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে না পারলে বাংলাদেশের জনগণের অস্তিত্ব বিপন্ন হবে বলে বিবৃতিতে বলা হয়।

Reneta

বেগম খালেদা জিয়া মাহমুদা আক্তার ও সুনীল গোমেজের আত্মার শান্তি কামনা করে তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। পাশাপাশি হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসখালেদা জিয়াচট্টগ্রাম-পুলিশ সুপার
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সংবিধান সংস্কার পরিষদ গঠন ও জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি’

জুলাই ২৪, ২০২৬

নিয়মবহির্ভূত বহুতল ভবন নির্মাণ হওয়ায় সিরাজগঞ্জে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে

জুলাই ২৪, ২০২৬

আগাম ফলন ও উন্নত আঁশ, বিনা তোষাপাট ১ এ ঝুঁকছেন কৃষক

জুলাই ২৪, ২০২৬

আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT