চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সরকার একটি এতিম জেনারেশন তৈরি করতে চায়’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৮ অপরাহ্ণ ০৩, জুন ২০১৮
রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগ সরকার দেশে একটি এতিম জেনারেশন তৈরি করতে চায় মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেআইনী হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সরকার তাদের টিকে থাকার সমাধান খুঁজছে। কিন্তু তারা ভুলে গেছে একটি বেআইনী হত্যা আরও অনেক হত্যার বিস্তৃতি ঘটায়।

রোববার দুপুরে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি নিয়ে কানামাছি না খেলে অবিলম্বে ঈদের আগেই মুক্তির জোর দাবি জানিয়ে রিজভী বলেন, অন্যথায় বাংলাদেশের জনগণ খালেদা জিয়ার ওপর যে জুলুম ও নিষ্ঠুর নির্যাতন করা হচ্ছে তার জবাব দিতে প্রস্তুত হয়ে থাকবে।

তিনি বলেন: ‘জাল নথি’র ওপর ভিত্তি করে সাজানো মিথ্যা মামলায় সরকারের নির্দেশে নিম্ন আদালত কর্তৃক সাজা দিয়ে বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দী করা হয়েছে, সরকারি বহু টালবাহানার পর সে মামলায় খালেদা জিয়া উচ্চ আদালত থেকে জামিন পেলেও সরকারি কারসাজিতে খালেদা জিয়ার জামিন আটকে দেয়া হয়েছে। হাইকোর্ট কোন মামলায় জামিন দেওয়ার পর আপিল বিভাগ কারও জামিন স্থগিত করে এমন নজির বাংলাদেশে আর একটিও নেই। মামলাগুলো নিম্ন আদালতেই জামিনযোগ্য, অথচ এতে প্রমাণিত হয় সরকার সকল স্বাধীন প্রতিষ্ঠানকে নিজের কব্জায় রেখেছে। আদালতের শরীর থেকে ন্যায়বিচারের আত্মা উধাও করে এটিকে একটি শূন্য কাঠামোতে পরিণত করতে যথাসাধ্য চেষ্টা করছে সরকার।’

বিএনপির এ নেতা আরো বলেন: ‘আনুষ্ঠানিকভাবে পরিত্যাক্ত কারাগার যা এখন ভাঙ্গাচোরা স্থাপনা, সেখানে বন্দী করে রাখা খালেদা জিয়া শারীরিকভাবে প্রচন্ড অসুস্থ। দুই’শ বছরের পুরনো একটি ধ্বংসাবশেষের মধ্যে বেগম জিয়া আটক রয়েছেন, ফলে নানা রোগ তাকে আক্রান্ত করছে। ভোটারশূন্য একটি নির্বাচন নিশ্চিত করতেই বেগম জিয়াকে বন্দী করে রাখা হয়েছে-অন্য কোন কারণে নয়, জনগণ কেবল একটি ৫ জানুয়ারি মার্কা নির্বাচনী তামাশা দেখার অপেক্ষা করছে।

‘অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল ফিতরের পূর্বে বেগম খালেদা জিয়ার মুক্তির জোর দাবি জানাচ্ছি। অন্যথায় বাংলাদেশের জনগণ বেগম খালেদা জিয়ার ওপর যে জুলুম ও নিষ্ঠুর নির্যাতন করা হচ্ছে তার জবাব দিতে প্রস্তুত হয়ে আছে।’

Reneta

মাদকবিরোধী অভিযানে বিচারবহির্ভূত হত্যা সম্পর্কে ওবায়দুল কাদেরের ‘‘এ ধরনের মহৎ অভিযানে দু একটি ভুল হতেই পারে।’’ এমন মন্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, মানুষের জীবন নিয়ে ভুল! ওবায়দুল কাদের সাহেবের এমন বক্তব্য মানবাধিকারকে ঠাট্টা করা। খুনী-সন্ত্রাসীদের ন্যায় বেআইনী হত্যাকে স্বীকৃতি দেয়া।

‘কাউন্সিলর একরাম হত্যার অডিও শুনে, তার স্ত্রী ও মেয়েদের কান্না শুনে শুধু বাংলাদেশের মানুষের বিবেকই নয়, বিশ্ব বিবেককেও নাড়িয়ে দিয়েছে। শুধু একরাম হত্যাই নয় এখন পর্যন্ত মাদক বিরোধী অভিযানের নামে প্রায় ১৩০ জনকে বিচারবহির্ভতভাবে হত্যা করা হয়েছে। গত ৪ মাসে ২৫০ জন মানুষকে বিচার বর্হির্ভূতভাবে হত্যা করেছে আইন শৃঙ্খলা বাহিনী। যাদের বেশিরভাগই আবার তরুণ যুবক। তারা কে কতটুকু অপরাধের সাথে জড়িত সে সম্পর্কে জনগণকে অন্ধকারে রেখে বিনা বিচারে হত্যার পেছনে সরকারের রাজনৈতিক উদ্দেশ্য আছে।’

তিনি বলেন: ‘মাদকের বিস্তার ঘটিয়েছে আওয়ামী লীগ। তাদের সহায়তাকারী হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য। তাদের এ সাড়ে নয় বছরে মাদকে ছেয়ে গেছে দেশ। প্রতিবেশী দেশ যথা ভারত থেকে ফেনসিডিল ও মিয়ানমার থেকে ইয়াবা আমদানিতে মদদ দিয়ে যুবসমাজকে ধ্বংস করে ফেলা হচ্ছে।

এসময় সরকারের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান রিজভী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খালেদা জিয়াবিএনপিমাদকবিরোধী অভিযানরিজভীলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

রোনালদোর ‘শেষ’ বিশ্বকাপের দলে যারা

মে ১৯, ২০২৬

শিশুদের সঙ্গে প্রাণোচ্ছ্বল সময় কাটালেন প্রধানমন্ত্রী

মে ১৯, ২০২৬

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া আইনি নোটিশ, সতর্ক করলো আইএসপিআর

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসামুক্ত থাকার সময় কমাচ্ছে থাইল্যান্ড

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছাত্রীর বাড়ি থেকে গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT