একের পর এক জঙ্গি হত্যাকাণ্ডের পরও কাউকে ধরতে না পেরে সরকার অন্যের ওপর দোষ চাপাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।
নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন বেশ কিছুদিন ধরে যে বেশ কিছু হত্যাকাণ্ড হয়েছে তার কোনটারই কোন কুল-কিনারা করতে পারেনি। সরকারের জঙ্গিবাদ নির্মূলের যে অঙ্গীকার করেছে তা একটি ধাপ্পাবাজি বলেও মন্তব্য করেছেন রিজভী।
সাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনা থেকে সাধারণ মানুষের দৃষ্টি সরাতেই বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে মিথ্যা মামলায় চার্জশীট দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।









