‘সরকারের লুটপাট আর দুর্নীতির কারণেই দ্রব্যমূল্য বাড়ছে’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

চ্যানেল আই অনলাইন এর প্রতিনিধিরা একটি সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন, যেখানে একজন বক্তা বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দ্রব্যমূল্য, তেল-গ্যাসের দাম বাড়ার একটাই কারণ সরকারের দুর্নীতি।
রোববার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম জনগণের ক্রয় ক্ষমতার নাগালে রাখার দাবিতে প্রেসক্লাবের সামনে ছাত্রদলের আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, করোনার পর দারিদ্র্য বেড়ে গেছে, মেগা প্রজেক্টগুলো চলছে বছরের পর বছর ধরে। আর কোনো উপায় নেই সরকারকে হটাতে হবে, নিরপেক্ষ-নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
শুধু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেই নয় প্রতিটি ক্ষেত্রেই সরকার ব্যর্থ বলে অভিযোগ করেন তিনি।
সমাবেশে ছাত্রদলের নেতারা বলেন, আর কোনো উপায় নেই। এই সরকারকে সরাতে হবে।
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার প্রতিবাদে রাজধানীতে সমাবেশের পর বিভাগীয়, জেলা ও থানা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। ছাত্রদলের বর্তমান নেতাদের সঙ্গে অংশ নেন সাবেকরাও।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী মঙ্গলবার যুবদল বিক্ষোভ কর্মসূচি পালন করবে।






