চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারের লক্ষ্য মানুষের ভাগ্য উন্নয়ন করা: প্রধানমন্ত্রী

নীলাদ্রি শেখরনীলাদ্রি শেখর
৩:৪১ পূর্বাহ্ণ ০৮, অক্টোবর ২০১৫
বাংলাদেশ
A A

কি পেলাম আর কি পেলাম না সেই চিন্তা না করে মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাওয়ায় সরকারের লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বলেন, আগামী ২০ থেকে ২৫ বছর পরের কথা মাথায় নিয়ে উন্নয়ন কাজ করতে হবে।

বৃহস্পতিবার সরকারি বাসভবন গণভবনে বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেট জেলার কাজীর বাজারে সুরমা নদরীর উপর কাজীর বাজার সেতু উদ্বোধন এবং জেলার বিমানবন্দর বাইপাস সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীতকরণ প্রকল্পের ভিত্তি দেন তিনি। এছাড়াও মানিকগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়ায় কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন করার পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হল ও শেখ হাসিনা হল উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালে যখন অাওয়ামী লীগ সরকার গঠন করেছিলো তখন দেশের মানুষের বিদ্যুতের জন্য একরকম হাহাকার ছিলো। সেসময় কিছু পদক্ষেপ নেওয়ার  জন্য আজ মানুষ বিদ্যুত পাচ্ছে। আজকে অত্যন্ত আনন্দিত হয়েছি ক্রিকেট খেলায় যেমন সেঞ্চুরি হয় তেমন বিদ্যুতেও সেঞ্চুরি হয়েছে বাংলাদেশে। সেক্ষেত্রে বাংলাদেশ নিমার্ণে সেঞ্চুরি করবে।

আশুগঞ্জে গ্যাসভিত্তিক বিদ্যুত কেন্দ্র, পাওয়ার প্ল্যান্ট ও কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টও উদ্বোধন করে প্রধানমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকারের লক্ষ্য একটাই যে দেশের প্রত্যেক মানষু তাদের মৌলিক অধিকার ভোগ করবে এবং উন্নত জীবন ভোগ করবে। ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে এবং ঢাকা ষ্ট্যান্ডার্ড গেজ ডাবল লাইন নির্মাণ বিষয়ে একটি এনিমেটেড প্রেজেন্টেশনও দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT