চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনী গুম করছে: মোশাররফ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৮ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০১৭
রাজনীতি
A A

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনী দ্বারা গুমের ঘটনা ঘটছে। তিনি দাবি করেন, গত নয় বছরে ৪ শ’ গুমের ঘটনা ঘটেছে। এটা আমাদের দূর্ভাগ্য।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘বাংলাদেশ নাগরিক অধিকার ফোরাম’-এর উদ্যোগে গুম, খুন ও নির্যাতন বন্ধের দাবীতে করণীয় শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

মোশাররফ বলেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে পৃথিবীব কোন দেশে গুমের ঘটনা ঘটছে কেউ দেখাতে পারবে না। গুমের ঘটনায় প্রধানমন্ত্রী জনগণের সঙ্গে প্রতারণা করেছেন।

ভোটের মাধ্যমে নির্বাচিত নয় বলে আওয়ামী লীগ জনগণকে ভয় পায় মন্তব্য করে তিনি বলেন, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দেশের প্রধান স্তম্ভগুলো ধ্বংস করে দিয়েছে সরকার।

নির্বাচন কমিশন এবং সরকারের জন্য  রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনকে পরীক্ষামূলক ভাবে দেখছেন বলেও মন্তব্য করেন ড. খন্দকার মোশাররফ।

রোববার অপর এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও গুম খুনের জন্য সরকারকে দায়ী করেন। এসময় তিনি জানান, তারেক রহমান শিগগিরই দেশে ফিরে আসবেন।

জিয়া পরিষদের আলোচনায় বক্তব্য রাখছেন মির্জা আব্বাস
Reneta

তিনি বলেন, সরকার তারেক রহমানকে ভয় পেয়ে যা করছে তা ঠিক হচ্ছে না। তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার না চালিয়ে রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য আওয়ামী লীগকে অনুরোধ করেন মির্জা আব্বাস।

দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘গণতন্ত্র ও উন্নয়নে তারেক রহমান’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপহরণখন্দকার মোশাররফগুমবিএনপিমির্জা আব্বাস
শেয়ারTweetPin

সর্বশেষ

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সৌদিতে অপরাধে জড়িত প্রবাসীদের ছাড় নয়’

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT