চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারের ক্রোধের প্রধান টার্গেট দেশের যুবক-তরুণরা: খালেদা জিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৬ অপরাহ্ণ ৩১, মার্চ ২০১৭
রাজনীতি
A A

আওয়ামী লীগ সরকারের ক্রোধের প্রধান টার্গেট যুবক ও তরুণরা বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বুধবার জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক নূরুল আলম নুরু নিহত হবার ঘটায় নিন্দা ও প্রতিবাদ বিবৃতিতে এ মন্তব্য করেছেন  বিএনপি চেয়ারপার্সন।

বাসা থেকে তুলে নেয়ার একদিন পর নুরুর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ‘পুলিশের হত্যাকাণ্ড’ হিসেবে দাবি করেছে তার পরিবার। বৃহস্পতিবার চট্টগ্রামের রাউজানের বাগোয়ান ইউনিয়নের নদীর পাড় থেকে নুরুর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবার দাবি করেছে নুরুকে বাসা থেকে তুলে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেছে পুলিশ। এই ঘটনাকে মর্মান্তিক ও পৈশাচিক হিসেবে উল্লেখ করেছেন খালেদা জিয়া।

বিবৃতিতে বিএনপি চেয়ারপার্সন বলেন, ‘বাংলাদেশকে গোরস্থানে পরিণত করাই যেন আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক লক্ষ্য। দেশের শহর থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মৃত্যু বিভীষিকা ওঁত পেতে আছে। দেশের মানুষ আজ রক্তহিম করা ভীতি এবং উৎকন্ঠার মধ্যে দিন যাপন করছে। চারিদিকে সংশয়-ভয়জনিত আর্তনাদ শোনা যাচ্ছে। রক্তাক্ত সহিংসতা আওয়ামী দু:শাসনের প্রধান বৈশিষ্ট্য। এই সরকারের ক্রোধের প্রধান টার্গেট হচ্ছে যুবক ও তরুণরা। ফ্যাসিস্টদের ভয়াবহ ভ্রুকুটি উপেক্ষা করে প্রতিবাদী তরুণ’রা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়। আর সেজন্যই দেশবিরোধী নানা অপতৎপরতায় লিপ্ত সরকারের বিরুদ্ধে তারুণ্যের দ্রোহকে নির্মূল করার জন্যই আওয়ামী সরকার জাতীয়তাবাদী শক্তির ছাত্র ও যুবকদের হত্যা করছে।’

তিনি আরো বলেন, গতকাল সরকারের এই ধারাবাহিক প্রাণঘাতি নৃশংসতার করুণ শিকার হয়েছে নুরুল আলম নুরু। ছাত্রনেতা নুরুল আলম নুরু হারানো গণতন্ত্র পুণরুজ্জীবনের আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্যই তাকে নির্মম হত্যাকান্ডের শিকার হতে হয়েছে। যে সরকার বাক, চিন্তা, মত প্রকাশের স্বাধীনতাসহ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে পারে সেই সরকার নিজেদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখার স্বার্থে রাজনৈতিক প্রতিপক্ষকে নির্বিচারে হত্যা করতে দ্বিধা করে না।

সরকারের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, বর্তমান ভোটারবিহীন সরকার ক্ষমতার মোহে অন্ধ ও বেপরোয়া হয়ে উঠেছে। সরকার নিজেই দুর্বিনীত অনাচার সৃষ্টি করে দেশকে এক মহা দুর্যোগের মধ্যে ঠেলে দিয়েছে। তবে রক্তাক্ত পন্থা অবলম্বনের মাধ্যমে লাশের স্তুপ বানিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবেনা বর্তমান শাসকগোষ্ঠী। ক্ষমতাসীনরা টের পাচ্ছে না যে, তাদের অপকীর্তি ও অনাচারের জন্য তাদের দিকে মহাদুর্দিন এগিয়ে আসছে।

তিনি আরও বলেন, বর্তমান আওয়ামী সরকারের অপশাসনে দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কুৎসিত রুপ ধারণ করেছে। ক্ষমতাসীনদের নির্দেশেই আইন শৃঙ্খলা বাহিনী নুরুল আলম নুরুকে হত্যা করেছে। এই পৈশাচিক হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদেরকে বর্তমান সরকার রেহাই দিলেও সেদিন আর বেশী দুরে নয় যেদিন তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে। ত্রাস সৃষ্টি করে ক্ষমতার দাপটে জনগণকে ভয় পাইয়ে দেয়ার অপকৌশল করে কোন লাভ হবে না।

Reneta

বিবৃতিতে নিহত নুরুল আলম নুরু’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকে কাতর পরিবারবর্গ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান খালেদা জিয়া।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬

রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা?

জুলাই ২১, ২০২৬

সম্মাননা আর গানের সন্ধ্যায় রুনা লায়লা, টিকিটের অর্থ যাবে ত্রাণ তহবিলে

জুলাই ২১, ২০২৬
ছবি: 'মাইলস্টোন ট্র্যাজেডি শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান।

মাইলস্টোন ট্র্যাজেডি: শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভায় যা বললেন ডা. জুবাইদা রহমান

জুলাই ২১, ২০২৬

অগ্রিম বুকিংয়ে কতোটা বাজিমাত করলো থালাপতির বিদায়ী ছবি?

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT