বর্তমান সরকারের অক্ষমতার কারণে ১১ থেকে ২১ শতাংশ সনাতন ধর্মাবলম্বী দেশ ছাড়তে বাধ্য হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
জাতীয় পার্টির কার্যালয়ে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন সাবেক রাষ্ট্রপতি।
আগামীতে ক্ষমতায় গেলে দুর্গাপূজার ছুটি তিনদিন করার প্রতিশ্রুতি দেন এরশাদ। জাতীয় সংসদে সনাতন ধর্মাবলম্বীদের জন্য ৩০টি সংরক্ষিত আসনের পক্ষেও মত দেন তিনি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দলের কো- চেয়ারম্যান রওশন এরশাদ। এ সময় হুসেইন মুহাম্মদ এরশাদ হিন্দু সম্প্রদায়কে তাঁর পাশে থাকার আহ্বান জানান।
তিনি আরো বলেন, দেশের সংখ্যালঘুদের জন্য তিনি এবং তার দল আন্তরিক। যেকোনো অধিকার বাস্তবায়নে হিন্দুদের পাশে থাকবে তার দল। পরে হিন্দু সম্প্রদায়ের নেতারা জাতীয় পার্টির পাশে থেকে এরশাদের হাতকে শক্তিশালী করার ঘোষণা দেন।








