চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারী দলকে ‘ক্লিন’ করার দ্বিতীয় রাতে বন্দুকযুদ্ধে আরেকজন নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪১ অপরাহ্ন ১৮, আগস্ট ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

সরকারী দলকে ‘ক্লিন’ করার ‘অ্যাকশনে’ দ্বিতীয় রাতে কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতাদের আশ্রয়-প্রশ্রয়ে থাকা এক সন্ত্রাসী নিহত হয়েছে। ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত জাকির হোসেন ১৫ আগস্টোর শোক র‌্যালিতে যুবলীগ কর্মী সবুজ হত্যার ঘটনায় অন্যতম সন্দেহভাজন।

প্রথম রাতে মাগুরায় মায়ের গর্ভে শিশু গুলিবিদ্ধ এবং একজন নিহত হওয়া মামলার আসামী আজিবর পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। একই রাতে হাজারীবাগে কিশোর হত্যার অভিযুক্ত আসামী ছাত্রলীগ নেতাও  র‌্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হয়।

ডিবি পুলিশ জানিয়েছে, কুষ্টিয়া সদর উপজেলার জগতি বনায়ন চত্বরের সামনে যুবলীগ কর্মী সবুজ হত্যা মামলার আাসামীদের গোপন বৈঠকের খবর পেয়ে অভিযান চালায় তারা। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশের ওপর গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

প্রায় ২০ মিনিট বন্দুকযুদ্ধ চলার পর সেখান থেকে আহত অবস্থায় জাকিরকে উদ্ধার করা হয়। তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা জাকিরকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পুলিশ ১টি শার্টার গান, ২টি রামদা ২টি গুলির খোসা উদ্ধার হয়েছে। নিহত জাকির জাসদ নেতা পাঞ্জের হত্যা মামলার আসামী।

গত ১৫ আগস্ট দুপুরে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের মধ্যে জেলা শহরের মজমপুর গেইট এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে সবুজ (২৫) নামের এক যুবলীগকর্মী ছুরিকাঘাতে নিহত হন, আহত হন অন্তত পাঁচজন।

শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজের কর্মী-সমর্থকদের সঙ্গে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষ হয়।

Reneta

সংঘর্ষের ছবিতে একজনকে শটগান দিয়ে গুলি করতেও দেখা গেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: কুষ্টিয়াবন্দুকযুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

শেরপুরের ছোনকায় ইউটার্ন বন্ধের প্রতিবাদে মানববন্ধন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

গণভোটের কাঠামোয় জাতিকে পেরেশানিতে ফেলা হয়েছে: মুফতি আব্দুল মালেক

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষমতায় গেলে আমেরিকা-কানাডায় সরাসরি ফ্লাইট চালু হবে: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে বাদ দিলে ১২ ফেব্রুয়ারির নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বাংলাদেশের প্রতি সমবেদনা স্কটল্যান্ডের, হুঁশিয়ারি বড় দলগুলোকে

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT