২০১৭ সালের জন্য সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুক যাত্রীদের প্রাক নিবন্ধন কার্যক্রম শুরু করেছে ধর্ম মন্ত্রণালয়।
বিকেলে ধর্ম মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান জানান, গত বছর যারা হজে যাওয়ার আবেদন করে যেতে পারেননি তারা সকলেই এবার হজে যেতে পারবেন।
সাংবাদিকদের তিনি বলেন, আগামী ফেব্রুয়ারি থেকে বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধন শুরু হবে। সৌদি সরকার এবার বন্ধ কোটা খুলে দিলে ১ লাখ ২৫ হাজার হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে পারবেন বলেও আশা প্রকাশ করছেন মন্ত্রী।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মতিউর রহমান বলেন, গত বছর ভুয়া নিবন্ধনের মাধ্যমে হজে যেতে যারা সুযোগ সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।









