চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারি কর্মকাণ্ড একই নেটওয়ার্কের আওতায়

মোরছালীন বাবলা মোরছালীন বাবলা
৫:৫৬ পূর্বাহ্ণ ২৩, জুন ২০১৫
তথ্যপ্রযুক্তি
A A

দেশে সব ধরণের সরকারি কর্মকান্ড একই নেটওয়ার্কের আওতায় আনার কার্যক্রম শুরু করেছে ‘ন্যাশনাল ব্যাকবোন নেটওয়ার্ক অব বাংলাদেশ’। এর মাধ্যমে জনপ্রশাসনে পেপারওয়ার্ক কমার পাশাপাশি দূর্নীতি ব্যাপকহারে কমবে বলে আশা করা হচ্ছে।

ন্যাশনাল ব্যাকবোন নেটওয়ার্ক অব বাংলাদেশ গভর্নমেন্ট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী বেগম ইসমত আরা সাদিক।

কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে হোটেল সোনারগায়ে আয়োজিত হয় একটি অনুষ্ঠান।  প্রকল্প কর্মকর্তারা জানান, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ৫৮টি মন্ত্রণালয়, বিভাগ, ২২৭টি অধিদপ্তর, সংস্থা, ৬৪টি জেলা ব্যাকবোন নেটওয়ার্কের আওতায় চলে আসবে।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, এর ফলে দ্রুত ডাটা ট্রান্সফার, ভিডিও কনফারেন্সিং ও আইপি ফোনের ব্যবহারে সরকারের দপ্তর গুলোতে কাজের গতি বাড়ানোর পাশাপাশি সরকারী কর্মকর্তাদের  স্বচ্ছতা নিশ্চিত হবে।

তিনি বলেন, ‘ইন্টারনেট ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার দুর্নীতি কমিয়ে আনতে সবচেয়ে বেশি সহায়তা করেছে। এটা আমাদের সময় ও হয়রানিকে কমিয়ে দিয়েছে এবং আমাদের কাজকে সহজ করে দিয়েছে।’

২০১৭ সালের মধ্যে ফাইবার অপটিক নেটওয়ার্ক সারাদেশে ছড়িয়ে দিতে সরকারের প্রতিশ্রুতির কথা জানান তিনি। আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘ন্যাশনাল ব্যাকবোন নেটওয়ার্কের কাজ আমরা সারা দেশেই শুরু করেছি। এই বছরের মধ্যেই উপজেলা পর্যায়ে ফাইবার অপটিক নিয়ে যাচ্ছি এবং ২০১৭ সালের মধ্যে সাড়ে চার হাজার ইউনিয়নে ফাইবার অপটিক নিয়ে যেতে পারবো।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিটি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ভারতীয় মুসলিমকে ছুরিকাঘাত

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত আকাঙ্ক্ষা: রাষ্ট্রপতি

জুলাই ১৬, ২০২৬

স্বাস্থ্য বাজেট বনাম জনস্বাস্থ্যের বাস্তবতা: অসুস্থ ব্যবস্থার আর্থিক প্রতিচ্ছবি

জুলাই ১৬, ২০২৬

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT