চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারি অফিসে ৩ লাখ ৩৬ হাজার ৭৪৬টি পদ শূন্য রয়েছে: ফরহাদ হোসেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৪ অপরাহ্ন ১০, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

সরকারি অফিসসমূহে বর্তমানে ৩ লাখ ৩৬ হাজার ৭৪৬টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

রোববার তিনি সংসদে সরকারি দলের সদস্য শামসুল হক টুকুর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

সংসদে সরকারি দলের সদস্য মো. আনোয়ারুল আজীমের (আনার) অপর এক প্রশ্নের জবাবে ফরহাদ হোসেন বলেন, পাশাপাশি বর্তমানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে ৩ হাজার ৮৫৪টি পদ শূন্য রয়েছে। তিনি বলেন, ৩৮, ৩৯ ও ৪০তম বিসিএস’র মাধ্যমে যথাক্রমে ২০২৪, ৪৭৯২ ও ১৯০৩ মোট ৮ হাজার ৭১৯টি বিভিন্ন ক্যাডারের শূন্য পদে নিয়োগ দেয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, শূন্য পদ পূরণের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ৩৭তম বিসিএস’র মাধ্যমে বিভিন্ন ক্যাডারের ১ হাজার ২৮৯টি পদে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সুপারিশ পাঠিয়েছে।

ফরহাদ হোসেন বলেন, সুপারিশকৃত প্রার্থীদের প্রাক-চাকরি বৃত্তান্ত যাচাই করার জন্য যথাযথ এজেন্সিকে অনুরোধ করা হয়েছে। প্রাক-চাকরি বৃত্তান্ত যাচাই প্রতিবেদন, মুক্তিযোদ্ধা সনদ যাচাই ও স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত নিয়োগ দেয়া হবে।

তিনি বলেন, সরকারি অফিসসমূহে শূন্য পদে লোক নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগ এবং এর অধীন সংস্থাসমূহের চাহিদার প্রেক্ষিতে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে ১০-১২ গ্রেডের (২য় শ্রেণি) শূন্য পদে জনবল নিয়োগ করা হয়ে থাকে। ১৩-২০ গ্রেডের (৩য় ও ৪র্থ শ্রেণি) পদে স্ব-স্ব মন্ত্রণালয় বা বিভাগ বা দপ্তর বা সংস্থার নিয়োগবিধি অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ বা দপ্তর বা সংস্থা জনবল নিয়োগ করে থাকে।

Reneta

ফরহাদ হোসেন বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগ থেকে ধারাবাহিকভাবে সকল মন্ত্রণালয় বা বিভাগের চাহিদার পরিপ্রেক্ষিতে নতুন পদ সৃজনে সম্মতি প্রদান করা হয়। পরবর্তীতে মন্ত্রণালয় বা বিভাগ স্ব স্ব নিয়োগ বিধি অনুযায়ী ওই সৃজিত পদে জনবল নিয়োগের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে।

তিনি বলেন, আদালতে মামলা থাকায়, নিয়োগ বিধি কার্যক্রম শেষ না হওয়ায় এবং পদোন্নতি যোগ্য প্রার্থী না পাওয়ায় কিছু শূন্য পদ পূরণ করা যায় না।

Jui  Banner Campaign
ট্যাগ: জনপ্রশাসন মন্ত্রণালয়সরকারি অফিস
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির পরিবারের জন্য উপহার পাঠালেন নেইমার

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডায় স্কুলে বন্দুক হামলা, নিহত ৯

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় শীতের তীব্রতা কমে বাড়ছে তাপমাত্রা

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সব প্রস্তুতি নেয়া হয়েছে: সিইসি

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ নির্বাচন ও গণভোটে টানা ৪ দিনের ছুটি শুরু

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT