চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোমানিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৫ পূর্বাহ্ন ০৪, ফেব্রুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

রাজধানী বুখারেস্টসহ রোমানিয়ার বিভিন্ন শহরের রাজপথে গত ৪ দিন ধরেই লাখ লাখ মানুষের ভীড়। সরকারবিরোধী বিক্ষোভে তারা পথে নেমেছেন বাঁশি, বিশাল বিশাল জাতীয় পতাকা এবং বেশ কয়েকজন রাজনৈতিক নেতার পুতুল নিয়ে।

বিক্ষোভকারীদের অভিযোগ, ওই নেতারা দেশের দুর্নীতিবিরোধী সংগ্রামে বাধা সৃষ্টি করছেন।

টানা ৪ দিন একইভাবে রাস্তায় বিক্ষোভে জড়ো হচ্ছে রোমানিয়ার জনগণ। শুক্রবার বিক্ষোভের চতুর্থ দিনে সব বয়সের মানুষ সরকারবিরোধী প্রতিবাদে যোগ দেন। অনেককে কোলে ছোট বাচ্চা নিয়েও প্রতিবাদ মিছিল করতে দেখা যায়।

সমাবেশে প্রতিবাদকারীদের মাঝে সরকারের বিরুদ্ধে ক্ষোভের প্রকাশ দেখা গেলেও একতা এবং পরিবর্তনের আকাঙ্ক্ষাও ফুটে ওঠে তাদের স্লোগানে। কিছু কিছু ব্যানারে লেখা ছিল: “আমি আমার ভবিষ্যতের জন্য এসেছি।”

গত বুধবার রোমানিয়া সরকার একটি জরুরি সরকারি আদেশ জারি করা হয়। ওই আদেশের অধীনে দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত কয়েক ডজন সরকারি কর্মকর্তাকে ছেড়ে দেয়ার সম্ভাবনা রয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রধানমন্ত্রী সোরিন গ্রিনডিয়ানু তার পক্ষের যারা দুর্নীতির দায়ে শাস্তি পেয়েছিল তাদের মুক্তি দেয়ার চেষ্টা করছেন।

তবে সরকার বলছে, কারাগারগুলোতে কয়েদি সংখ্যা ধারণক্ষমতার অতিরিক্ত হয়ে যাওয়ায় কারাগার খালি করার এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Reneta

ওই জরুরি আদেশ জারির পর থেকেই প্রতিবাদে নেমেছে রোমানিয়ার জনগণ। শুক্রবার সরকার পক্ষের দু’জন উচ্চপদস্থ ব্যক্তি বলেন, আদেশটি পার্লামেন্টের কোনোরকম সম্পৃক্ততা ছাড়াই জারি করা হয়েছে, যা অসাংবিধানিক। এরপর থেকে জনগণের বিক্ষোভ আরও বড় আকার ধারণ করেছে।

রোমানিয়ার জেনারেল প্রসিকিউটর অগাস্টিন লাজার শুক্রবার বুখারেস্টের আপিল বিষয়ক আদালতকে আবেদন জানান যেন ‘জরুরি অবস্থার নামে’ জারিকৃত সরকারি আদেশটি স্থগিত করা হয়। কেননা ৯ ফেব্রুয়ারি তা আনুষ্ঠানিকভাবে আইনে পরিণত হবে।

অন্যদিকে আগে সরকারের অর্ডিন্যান্সের পক্ষে থাকা ন্যায়পাল ভিক্টর সিয়রবিয়া শুক্রবার তার অবস্থান পাল্টে বলেন, তিনি সাংবিধানিক আদালতকে বলবেন, নির্দিষ্ট ডলার পরিমাণ অর্থের বিনিময়ে সরকারি কর্মকর্তাদের অপরাধকে অপরাধের তালিকা থেকে বাদ দেয়ার এই আদেশটি “ন্যায়সঙ্গত নয়”।

অবশ্য প্রভাবশালী রোমানিয়ান অর্থডক্স চার্চ বিক্ষোভ কর্মসূচির সমালোচনা করেছে। অনেকের মতে, চার্চের এই সমালোচনা দুর্নীতিগ্রস্ত রাজনীতিকদের শাস্তি এড়ানোর সুযোগ করে দেবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোমানিয়া-বিক্ষোভ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইসরায়েল লেবাননে ‘যুদ্ধবিরতি’ মানবে না: নেতানিয়াহু

এপ্রিল ৮, ২০২৬

যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ

এপ্রিল ৮, ২০২৬

ইরানের রাস্তায় রাস্তায় আনন্দ উল্লাস

এপ্রিল ৮, ২০২৬

ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর দাবি জোরালো

এপ্রিল ৮, ২০২৬

দেশজুড়ে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

এপ্রিল ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT