চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সময় ফুরিয়ে যায়নি, সুদিনের অপেক্ষায় মিলন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৫ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০২১
বিনোদন
A A

টেলিভিশনের জনপ্রিয় মুখ আনিসুর রহমান মিলন। তবে তার অভিনীত চলচ্চিত্রের সংখ্যাও কম নয়। কাজ করেছেন দুই ডজনের বেশি সিনেমায়।

প্রচলিত অর্থে সিনেমার নায়ক না হলেও দর্শকের কাছে ‘একজন ভালো অভিনেতা’র খেতাব বরাবরই অর্জন করে চলেছেন তিনি।

পোড়ামন, দ্য লাস্ট ঠাকুর, অনেক সাধের ময়না, রাজনীতি সহ বেশকিছু ছবিতে চরিত্রাভিনেতা আনিসুর রহমান মিলনকেই দেখেছে দর্শক। এই অভিনেতার কাছেও ‘স্টারডম’ এর চেয়ে ‘চরিত্রাভিনেতা’ পরিচয়ই স্বস্তিদায়ক।

সম্প্রতি আনিসুর রহমান মিলন এসেছিলেন চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ‘তিনশো সেকেন্ড’ এ। সেহাঙ্গল বিপ্লবের পরিচালনা ও শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় আনিসুর রহমান মিলন তার চলচ্চিত্রের ক্যারিয়ারের নানান দিক নিয়ে কথা বলেন।

সুঅভিনেতা হিসেবে খ্যাতি থাকলেও সামগ্রিকভাবে আনিসুর রহমান মিলনকে ‘তারকা’ হিসেবে না পাওয়ার কারণ কী? জয়ের এমন প্রশ্নের উত্তরে মিলন বলেন, ‘সুঅভিনেতা পরিচয়টাই এনাফ। এরচেয়ে বড় প্রাপ্তি আর কিছু নাই।’

তিনি বলেন, আপনি কতোটা ভালো অভিনয় করতে পারছেন, সেটা দর্শক বুঝতে পারলেই হলো। স্টারডমের বিষয়টা যেভাবে আমরা নির্ণয় করি, সেটা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। সুতরাং অভিনেতা হিসেবে নিজের দক্ষতা প্রমাণই বড় কথা।

Reneta

চলচ্চিত্রে মিলন কি অভিনয়ের সেই দক্ষতার ছাপ রাখার সুযোগ পেয়েছেন? এক কথায় মিলন জানান, ‘না। সেই সুযোগ তিনি এখনও পাননি।’ তবে আশাবাদী মিলন। বললেন, ‘সময় ফুরিয়ে যায়নি।’

সোনালী অতীত ফেলে এসেছে বাংলা চলচ্চিত্র। সেসময় অভিনেতা, অভিনেত্রীদের মূল্যায়ন ছিলো। এখন কি সেটা আছে? এমন প্রশ্নে মিলন বলেন, ‘আমার ক্ষেত্রে যদি বলি, তাহলে বলবো সেই মূল্যায়নের জায়গাটা আমি এখনও পাইনি।’

‘বরফ কলের গল্প’ সিনেমায় ভয়ঙ্কর একটি চরিত্রে রূপদান করতে চলেছেন আনিসুর রহমান মিলন

আনিসুর রহমান মিলনের হাতে যে ৫ সিনেমা রয়েছে, তার একটি ‘বরফ কলের গল্প’। এরইমধ্যে এই ছবিটির ফার্স্ট লুক নজর কেড়েছে দর্শক মহলে।

সত্য ঘটনা অবলম্বনে এই ছবিটির গল্প শোনা যাচ্ছে কুখ্যাত খুনী এরশাদ শিকদারের জীবন কাহিনী থেকে অনুপ্রাণিত। যদিও এ বিষয়ে অফিশিয়াল কিছুই জানাননি মিলন কিংবা নির্মাতা সহিদ উন নবী।

‘বরফ কলের গল্প’র মূল চরিত্র নওশাদ নিয়ে এরআগে চ্যানেল আই অনলাইনকে আনিসুর রহমান মিলন জানিয়েছিলেন, ‘গত ২১ বছরে এ ধরনের চরিত্রে অভিনয় করিনি। চরিত্রটি পাওয়ার পর মনে হয়েছে আমি এখানে কিছু করতে পারবো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনেক সাধের ময়নাঅভিনয়অভিনেতাআনিসুর রহমান মিলনচ্যানেল আইটেলিভিশনদ্য লাস্ট ঠাকুরনাটকপোড়ামনবরফ কলের গল্পরাজনীতিলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

শিল্পকারখানার নষ্ট হওয়া তাপেই কোটি টাকার জ্বালানি সম্ভাবনা: গবেষণা তথ্য

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ভারত মহাসাগরীয় অঞ্চলে প্রতিরক্ষা জোরদারে বাংলাদেশ-মালদ্বীপের অঙ্গীকার

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় সীমা ৩১ ডিসেম্বর

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৩০ জুলাই ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মাঝ আকাশে ৩ পাইলট অসুস্থ হয়ে পড়ার ঘটনায় তদন্তে ব্রিটিশ এয়ারওয়েজ

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT