চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সময় দ্রুত ফুরিয়ে আসছে

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৬:৩৪ অপরাহ্ণ ০৮, জুন ২০২১
সম্পাদকীয়
A A

দুই সপ্তাহ আগে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা যা আশঙ্কা করেছিলেন, সম্ভবত সেটাই হতে যাচ্ছে। তারা বলেছিলেন, ডেলটা বা ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে কিছু দিনের মধ্যে অবস্থার অবনতি হতে পারে। এই পরিস্থিতি থেকে রক্ষা পেতে কঠোর লকডাউনের পরামর্শ দিয়েছিলেন তারা। কিন্তু যে কোনো কারণেই হোক, সে ক্ষেত্রে শিথিলতা দেখা গেছে। যার ফলে নতুন করে করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে দেশে।

স্বাস্থ্য অধিদপ্তর করোনাভাইরাস নিয়ে শেষ ২৪ ঘণ্টার যে পরিসংখ্যান দিয়েছে, তাতেও স্বাস্থ্য বিশেষজ্ঞদের পূর্বাভাসের মিল খুঁজে পাওয়া যাচ্ছে। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ১৯ হাজার ১৬৫টি নমুনা পরীক্ষার পর ২ হাজার ৩২২ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ দশমিক ১২ শতাংশ। শুধু শনাক্তের সংখ্যাই নয়, বেড়েছে মৃত্যুর সংখ্যাও। এই সময়ে মৃত্যু হয়েছে ৪৪ জনের।

পরিসংখ্যান বলছে, ৩৯ দিন আগে গত ৩০ এপ্রিল শেষবারের মতো শনাক্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছিল। ওইদিন ২ হাজার ১৭৭ জনের শনাক্ত হওয়ার খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। একইভাবে মৃত্যুও গত একমাসের মধ্যে সর্বোচ্চ সংখ্যায় পৌঁছেছে। গত ৯ মে মৃত্যু হয় ৫৬ জনের। তারপর এই প্রথম ৪৪ জনের মৃত্যু হলো। অবশ্য এই সময়ের মধ্যে গত ১ জুন ৪১ জন এবং ৫ জুন ৪৩ জনের মৃত্যুর হয়েছিল করোনাভাইরাসে।

এই যখন পরিস্থিতি, তখন দেখা যাচ্ছে বেশির মানুষ স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন না। সামাজিক দূরত্ব মেনে চলারও কোনো বালাই নেই। রাজধানীর বাইরে চাঁপাইনবাবগঞ্জ পুরো জেলা, নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, কক্সবাজার ও নোয়াখালীর কিছু এলাকায় লকডাউন দেওয়া হলেও সেসব এলাকার চিত্র আশাব্যঞ্জক নয়। এসব এলাকাতেও মানুষকে পুরোপুরি সচেতন হতে দেখা যায়নি।

একইভাবে গত প্রায় দুই মাস হলো সারাদেশে সার্বিকভাবে যে বিধিনিষেধ চলছে, তাতেও খুব একটা কাজ হচ্ছে না বলেই বিশেষজ্ঞরা মত দিয়েছেন। কেননা এতে সংক্রমণ কমার কোনো লক্ষণ দেখছেন না তারা। এমন পরিস্থিতিতে মানুষকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানাতে উদ্যোগ না নেওয়া হলে সামনের দিনগুলোতে অবস্থার আরও অবনতি ঘটতে পারে বলে আমাদেরও আশঙ্কা।

আমরা এরই মধ্যে জেনেছি, ডেলটা ভ্যারিয়েন্টে সীমান্ত জেলাগুলোর স্বাস্থ্যব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। অনেক জায়গায় অক্সিজেন ও হাসপাতালে শয্যা সঙ্কটের কথাও বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। তবুও মানুষের টনক নড়ছে না কেন? মৃত্যুকেও ভয় পাচ্ছে না মানুষ!

Reneta

আমরা মনে করি, দিনের পর দিন এই অবস্থা চলতে পারে না। করোনাভাইরাসের হাত থেকে মানুষকে বাঁচাতে হলে কঠোর ব্যবস্থা নিতেই হবে। কেননা সময় দ্রুত ফুরিয়ে আসছে। কমে আসছে সুযোগও।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনাভাইরাসবিধিনিষেধলকডাউনশনাক্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ক্যাম্পাসে নিরাপত্তা ঘাটতির অভিযোগে প্রক্টরের পদত্যাগ দাবি

মে ১৭, ২০২৬

ব্যাংকে না গিয়েই মিলবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋণ

মে ১৭, ২০২৬

দেশে পৌঁছেছে কারিনা কায়সারের মরদেহ

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলায় অভিযুক্ত সাংবাদিকদের তালিকা প্রধানমন্ত্রীকে দিয়েছে সম্পাদক পরিষদ

মে ১৭, ২০২৬

হামে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু, শনাক্ত ২৪৩

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT