চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সময়ের কষ্টিপাথরে পরীক্ষিত এক নেতৃত্বের নাম শেখ হাসিনা: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০২ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A
ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সময়ের কষ্টিপাথরে পরীক্ষিত এক দূরদর্শী ও মানবিক নেতৃত্বের নাম শেখ হাসিনা।

মঙ্গলবার সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও বই বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে চলার পথ অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সকল সদস্যরা সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের অগ্রযাত্রায় সম্পৃক্ত থাকবে।

বঙ্গবন্ধু পরিবার মেধা, সাহস ও সততার প্রতীক, সরকার প্রধান হয়েও অতিসাধারণ জীবন যাপন তাকে করে তুলেছে অসাধারণ একজন। তার সন্তানদের গড্ডালিকা প্রবাহে গা ভাসাতে দেননি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সরকার প্রধানের সন্তান বলে কোন প্রশ্রয় পাননি তারা, সৃষ্টি করেনি হাওয়া ভবন।

বিএনপি নিজেদের রাজনৈতিক ইস্যু না পেয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যু নিয়ে মাঠ গরমের ব্যর্থ চেষ্টা করে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দেশ দুঃসময় পার করছে না, দুঃসময় পার করছে বিএনপি। বিএনপি সাম্প্রদায়িক চেতনা লালন করে।

২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে বলেন, করোনাকালে দলের নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়িয়ে যে মহানুভবতার পরিচয় দিয়েছে তা স্মরণীয়। স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ জমাকৃত কমিটি দলীয় সভাপতির সাথে আলোচনা করে ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরশেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হলিউডে বিনিয়োগ: কারো পৌষ মাস, কারো সর্বনাশ

পরবর্তী

এমসি কলেজে নববধু ধর্ষণ: রনি, রাজন ও আইনুল ৫ দিনের রিমান্ডে

পরবর্তী
এমসি কলেজ

এমসি কলেজে নববধু ধর্ষণ: রনি, রাজন ও আইনুল ৫ দিনের রিমান্ডে

করোনাভাইরাস

করোনাভাইরাস: সুস্থতার হার আরও বাড়লো

সর্বশেষ

ফাইনালের আগে ঢাকায় সঞ্জয় দেব-প্রীতম হাসানের কনসার্ট

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুদ্ধের মধ্যেই ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

ময়মনসিংহে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে অবৈধ বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে নিহত ১

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT