চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্ভাবনার ইনিংসটা ফেলে এলেন মুমিনুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৬ অপরাহ্ন ১৪, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

অশ্বিনের বলে স্লিপে তার ক্যাচ ছেড়েছিলেন রাহানে। সেই অশ্বিনকে উইকেট দিয়েই সম্ভাবনার ইনিংসটা ফেলে এসেছেন মুমিনুল হক। বাংলাদেশের টেস্ট অধিনায়ক ফেরার আগে মুশফিকুর রহিমের সঙ্গে ৬৮ রানের জুটিতে প্রতিরোধ গড়েছেন। বোল্ড হওয়ার সময় তার নামের পাশে ৬ চারে ৮০ বলে ৩৭ রান।

বাংলাদেশ-১০০/৪ (৪০)

বৃহস্পতিবার সকালে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন মুমিনুল। অধিনায়কের সিদ্ধান্তটা ঠিক প্রমাণ করতে পারেননি দুই উদ্বোধনী। জোড়া ধাক্কায় সকালটা ভালো যায়নি সফরকারীদের। প্রথম সেশনে তিন উইকেট হারিয়ে বিপদেই পড়েছিল তারা।

ইন্দোরে হলকার স্টেডিয়ামে ভারতের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটিতে টেস্ট চ্যাম্পিয়নশিপ যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। মাঠে নেমে ইশান্ত শর্মা ও উমেশ যাদবের গতি-সুইংয়ের তোপে পড়ে টাইগাররা। জবাব দিতে পারেননি ইমরুল কায়েস ও সাদমান ইসলাম। দুই ওপেনার দ্রুত সাজঘরে ফেরার পর বাঁচতে পারেননি মোহাম্মদ মিঠুনও।

প্রথমে ফেরেন ইমরুল কায়েস। দেখেশুনে শুরু করার পর ইনিংসের ষষ্ঠ ওভারে এসে তাল হারান বাঁহাতি ওপেনার। যাদবের সামান্য লাফিয়ে ওঠা বলে ডিফেন্স করতে যেয়ে ব্যাটের কানার খোঁচায় তৃতীয় স্লিপে ধরা পড়েন তিনি। থামে ১৮ বলে ৬ রানের যাত্রা।

আরেক উদ্বোধনী সাদমান ইসলামও বেশিক্ষণ টিকতে পারেননি। তাকে সাজঘরের পথ দেখান ইশান্ত। স্বাগতিক পেসার রাউন্ড দ্য উইকেটে এসে যেটা করাতে চেয়েছিলেন, সাদমান সেটাই করেছেন! পা না নড়িয়ে লেংথ বলে ড্রাইভ খেলতে যেয়ে উইকেটরক্ষকের গ্লাভসে জমা পড়েন ২৪ বলে ৬ রান করা বাঁহাতি ওপেনার।

Reneta

তিনে নামা অধিনায়ক মুমিনুল ও মিঠুন শুরুর ধাক্কা সামলে নিচ্ছিলেন। যাদবের করা ইনিংসের ১৪তম ওভারে মিঠুনের প্যাডে বল লাগলে রিভিউ নিয়েছিলেন বিরাট কোহলি। সেদফা বেঁচে গেলেও ইনিংস লম্বা করতে পারেননি মিঠুন। মোহাম্মদ সামির বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন ১২ করে, ৩৬ বলের ইনিংস তার।

লাঞ্চ বিরতির পর দ্বিতীয় ওভারেই জীবন পেয়েছেন মুশফিক। অশ্বিনের ঘূর্ণি তার ব্যাটে ছোবল দিয়ে স্লিপে গেলে সহজ ক্যাচটি তালুবন্দী করতে পারেননি রাহানে। যাদবের বলে মধ্যাহ্ন বিরতির আগে স্লিপে মুশফিককে জীবন দিয়েছেন কোহলিও। তার আগেই অশ্বিনের বলে স্লিপে মুমিনুলের ক্যাচ নিতে পারেননি রাহানেই। সুযোগটা কাজে লাগাতে পারলেন না টাইগার দলপতি।

এর আগে মোস্তাফিজুর রহমানকে ছাড়াই একাদশ সাজিয়ে নামে সফরকারীরা। খেলছেন দুই পেসার ইবাদত হোসেন ও আবু জায়েদ রাহি। ভারত খেলাচ্ছে তিন পেসার।

এই ম্যাচ দিয়ে ‘টেস্ট চ্যাম্পিয়নশিপ’ যুগে প্রবেশ করল বাংলাদেশ। নতুন চ্যালেঞ্জ, বাড়তি গুরুত্ব। ইন্দোর টেস্ট দিয়েই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অভিষেক হল টিম টাইগার্সের।

অন্যদিকে টেস্টে ভারত এক নম্বর দল। চ্যাম্পিয়নশিপ শুরুর পর এপর্যন্ত খেলা পাঁচ ম্যাচেই জিতেছে বিরাট কোহলির দল। ভারতে এসে সবশেষ সিরিজে দাঁড়াতেই পারেনি সাউথ আফ্রিকা।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ইমরুলবাংলাদেশ-ভারত টেস্টমুমিনুলমুশফিকলিড স্পোর্টসসাদমান
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT