চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্প্রচার মাধ্যম পৃথিবীকে একীভূত করেছে: আরেফিন সিদ্দিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৩ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০১৭
শিক্ষা
A A
আরেফিন সিদ্দিক বক্তৃতা দিচ্ছেন, সম্প্রচার মাধ্যমের গুরুত্ব নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপার্চায অধ্যাপক ড. আ আ ম স আরোফিন সিদ্দিক বলেছেন: গণমাধ্যম ও যোগাযোগ শিক্ষা পুরো বিশ্বকে বদলে দিতে পারে। বর্তমানে সম্প্রচার মাধ্যম পুরো পৃথিবীকে একীভূত করেছে।

তিনি বলেন: গণতন্ত্র বিকাশের জন্য গণমাধ্যম শিক্ষা অত্যন্ত জরুরি। একবিংশ শতাব্দীতে এসে অন্যান্য শিক্ষার সাথে যোগাযোগ শিক্ষা ও গণমাধ্যম শিক্ষার গুরুত্ব অপরিসীম। সাংবাদিকতায় বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। বর্তমানে সাংবাদিকগণ সংবাদের উৎসে পৌঁছে সেখান থেকেই সংবাদ পরিবেশন করছেন।

বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় বিভাগের উপস্থিত শিক্ষার্থী ও সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন: কাল্পনিক তথ্য দিয়ে সংবাদিকতা ছেড়ে সাংবাদিকদের বাস্তবভিত্তিক হতে হবে। অপসাংবাদিকতা মুক্ত সাংবাদিক হিসেবে গড়ে উঠতে হবে। সম্পাদনা ভিত্তিক বস্তুনিষ্ঠ সংবাদ সাংবাদিকতার ক্ষেত্রে জনমানুষের বিশ্বাস ও আগ্রহ তৈরী করে। পেশা হিসেবে সাংবাদিকতায় সবসময় চ্যালেঞ্জ থাকবেই কারণ মূহুর্তের একটি ভুল সিদ্ধান্ত শেষ পর্যায়ে সংবাদের বস্তুনিষ্ঠতা হারাতে পারে।

বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভা ৪৬ তম আবর্তনের নবীন শিক্ষার্থীদের বরণ এবং ৪১ তম আবর্তনের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। দ্বিতীয় পর্বে সন্ধ্যায় এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. ফারজানা ইসলাম বলেন: দেশ ও জাতির প্রয়োজনে সাংবাদিকতায় পুরোপুরি সত্য হতে হবে। শতভাগ সত্য সংবাদ পরিবেশন করতে হবে। একজন মানুষ হিসেবে সাংবাদিককে মানবদরদী, প্রাণ দরদী হতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপার্চায অধ্যাপক ড. শরীফ এনামুল কবির বলেন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের যাত্রা শুরু হয় একটি মহতী উদ্দেশ্য নিয়ে। সাংবাদিকতা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়, দেশ ও জাতিকে সবসময় সঠিকভাবে উপস্থাপন করবে এজন্য সাংবাদিকতার পাশাপাশি আরো বেশী ইতিহাস জানতে হবে।

তিনি বলেন: কপি-পেস্ট মুক্ত সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকতার প্রসার ঘটাতে হবে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে হানাদার পাকিস্তানের বেয়নেটের চেয়ে শক্তিশালী ছিল সাংবাদিকদের কলমের শক্তি। তাই এর যথাযথ ব্যবহার করতে হবে।

সাংবাদিকতা বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক উজ্জ্বল কুমার মণ্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মোজাম্মেল হক, সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি অধ্যাপক ড. অসিত বরণ পাল প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে ৪৬ ব্যাচের নবীণ শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় এবং পরে ৪১ ব্যাচের বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট ও ফুল দিয়ে বিদায় জানানো হয়। এখানে একদিকে যেমন বিদায়ের বাণী ধ্বণিত হয়েছে; ঠিক অন্য দিকে নতুনের আগমনে আনন্দের বার্তা বয়ে এনেছে। দিনব্যাপী পুরো অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন শিক্ষক, সকল ব্যাচের শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্রিটিশ নাগরিক হতে যাচ্ছেন হবু রাজবধু মেগান

পরবর্তী

ব্রহ্মপুত্রপাড়ে ভক্তদের ভালোবাসায় আপ্লুত শাকিব!

পরবর্তী
শাকিবকে দেখতে হাজারো মানুষ

ব্রহ্মপুত্রপাড়ে ভক্তদের ভালোবাসায় আপ্লুত শাকিব!

Older man with white beard and hair, wearing a suit, in a recording studio. Channel i News - চ্যানেল আই নিউজ

সাজা বহাল থাকায় আদালতেই ‘যুদ্ধাপরাধীর বিষপান’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT