প্রস্তাবিত বাজেটে অপচয় সুবিধা ৫ শতাংশ হ্রাস করায় আমদানী করা রিকন্ডিশন গাড়ির দাম বাড়বে। তবে, আমদানি সম্পুরক শুল্ক কমানোর কারণে দাম কমবে পরিবেশবান্ধব হাইব্রিড কারের। হাইব্রিড গাড়ির ব্যবহার বাড়লে কমবে কার্বন নি:সরণ, কমবে বায়ু দূষণ।
প্রস্তাবিত বাজেটে ১৮শ’ সিসি পর্যন্ত হাইব্রিড মোটর গাড়ির আমদানি সম্পুরক শুল্ক ৪৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এতে দাম কমে যাবে ১৮শ’ সিসি’র হাইব্রিড গাড়ির। বাড়বে আমদানি।
বায়ুদূষণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পরিবেশবান্ধব হাইব্রিড গাড়ি। বুদ্ধিমত্তার সঙ্গে তেল ও ব্যাটারি ব্যবহার করে জ্বালানি খরচ অনেক কমিয়ে দেয় এ গাড়ি। কার্বন নি:সরণও কম হয়।
হাইব্রিড গাড়ির জন্য পৃথিবীতে জনপ্রিয় ১৮শ’ সিসি’র টয়োটা প্রিয়াস। বাজেটে শুল্ক কমায় এ গাড়ির আমদানি বাড়লে কমবে বায়ু দূষণ।
পরিবেশ রক্ষার কথা চিন্তা করে এখন হাইব্রিড গাড়ির জন্য প্রণোদনা ও প্রচারণা বাড়ানোর দাবি উঠছে। পাশাপাশি অপচয় সুবিধা হ্রাস না করারও দাবি গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডার।
দেখুন নিচের ভিডিও রিপোর্টে:







