দুই বছর মেয়াদী বাংলাদেশ সম্পাদক পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি হয়েছেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম।সাধারণ সম্পাদক হয়েছেন বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।
সোমবার বাংলাদেশ দৈনিক পত্রিকা সম্পাদক পরিষদের এক সভায় নতুন কমিটি গঠন করা হয়। পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
ঘোষিত নতুন কমিটিতে সহসভাপতি হয়েছেন নিউ এজ সম্পাদক নুরুল কবীর ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত। সহকারী সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান। কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী।
এছাড়া কার্যনির্বাহী কমিটিতে থাকা পাঁচ সদস্য হলেন, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, আজকের পত্রিকা সম্পাদক ড. মো. গোলাম রহমান, যুগান্তর সম্পাদক সাইফুল আলম, করতোয়া সম্পাদক মো. মোজাম্মেল হক এবং দৈনিক আজাদী সম্পাদক এম. এ. মালেক।








