চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্পাদকদের বিরুদ্ধে মামলায় এডিটরস গিল্ডের উদ্বেগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৯ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ও জাগো নিউজ ডটকমের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকারের বিরুদ্ধে মামলায় উদ্বেগ প্রকাশ করেছে সম্পাদকদের একটি সংগঠন এডিটরস গিল্ড বাংলাদেশ।

মঙ্গলবার এডিটরস গিল্ড বাংলাদেশ-এর সভাপতি মোজাম্মেল বাবু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে, চাল ও ত্রাণ চুরির খবর প্রকাশের জের ধরে অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও এডিটরস গিল্ডের সাবেক সভাপতি তৌফিক ইমরোজ খালিদী এবং জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাসানী।’

‘‘ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলা সাংবাদিক সমাজের কাছে কখনও গ্রহণযোগ্য নয়। এডিটরস গিল্ড মনে করে, সম্পাদকদের বিরুদ্ধে মামলা করে তাদের হয়রানি করা বাক-স্বাধীনতা তথা গণমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপের শামিল।’’

এতে আরও বলা হয়, ‘সাংবাদিক সমাজ একদিকে করোনাভাইরাসের কারণে এই মহা দুর্যোগের সময় নিরলস পরিশ্রম করে জনগণকে তথ্য সেবা দিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, কোভিড-১৯ মোকাবিলায় প্রধানমন্ত্রী ও সরকারের নেওয়া নানা পদক্ষেপ দেশ ও জাতির সামনে তুলে ধরছে। একই সঙ্গে কোথাও কোনও অনিয়ম ও অসঙ্গতি থাকলে সেটাও মানুষ ও নীতিনির্ধারকদের সামনে আনা গণমাধ্যমের দায়িত্ব।’

‘‘এডিটরস গিল্ড মনে করে, এ ধরনের মামলার মাধ্যমে রাষ্ট্র ও সরকারের সঙ্গে সাংবাদিক সমাজের দ্বন্দ্ব তৈরি করার অপচেষ্টা করছে একটি মহল। এই মহলটি বাক-স্বাধীনতার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ব্যাহত করার চক্রান্তে লিপ্ত বলে মনে করে সংগঠনটি।

আমরা আশ্বস্ত হয়েছিলাম যে, ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের বিরুদ্ধে প্রয়োগের ক্ষেত্রে যথেষ্ট বিবেচনা করা হবে। এ বিষয়ে পুলিশ মহাপরিদর্শকের একটি নির্দেশনাও রয়েছে। আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, এই সম্পাদকদ্বয়কে হয়রানি না করার জন্য। এডিটরস গিল্ড সাংবাদিকদের নিরাপত্তা দাবি করছে। সংক্ষুব্ধ ব্যক্তি প্রেস কাউন্সিলে অভিযোগ করে প্রতিকার চাইতে পারতেন। আমরা যেকোনও হয়রানির নিন্দা জানাই এবং আশা করি সংশ্লিষ্ট ব্যক্তি মামলা প্রত্যাহার করে নেবেন।’’

Reneta

গত ১৭ এপ্রিল রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি থানায় বালিয়াডাঙ্গি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাসানী দুই সম্পাদকের বিরুদ্ধে মামলাটি (নম্বর ১২) করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসতৌফিক ইমরোজ খালিদীমহিউদ্দিন সরকারসম্পাদক
শেয়ারTweetPin

সর্বশেষ

হালান্ডের নরওয়ের রূপকথা থামল, বেলিংহ্যামের জোড়ায় সেমিতে ইংল্যান্ড

জুলাই ১২, ২০২৬

৯০ মিনিটে ফলাফল হল না হালান্ড-কেনের লড়াইয়ের

জুলাই ১২, ২০২৬

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT