ব্যক্তিগত সম্পদের হিসাবে ইউরোপ ছাড়িয়ে গেছে এশিয়ানরা। এক বার্ষিক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন প্রতিষ্ঠান ‘বোস্টন কনসালটিং গ্রুপ’বিসিজি। মহাদেশগুলোর মধ্যে ৪৭ ট্রিলিয়ন ডলারের সম্পদ নিয়ে ইউরোপকে হটিয়ে এশিয়ানদের অবস্থান দুই নম্বরে। ৫১ ট্রিলিয়ন ডলার নিয়ে শীর্ষে আছে উত্তর আমেরিকা।
বর্তমানে দ্বিতীয়স্থানে থাকলেও ২০১৬ সালে এশিয়া ছাড়িয়ে যাবে উত্তর আমেরিকাকে। আর ২০১৯ সালে বিশ্বের মোট সম্পদের ৩৪ শতাংশের মালিক হবে এশিয়া।
২০১২-১৩ এবং ২০১৩-১৪ সালে এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি সবচেয়ে বেশি গতিশীল ছিলো বলে প্রতিবেদনে জানানো হয়।






